ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ডা. শফিকুর রহমানের ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ ‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক হবে: শিক্ষামন্ত্রী জলবায়ু-সহনশীল ও পরিবেশ-বান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ বিআইপির আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া টেইলর সুইফটের নতুন রেকর্ড পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারকে সহায়তা প্রধানমন্ত্রীর রংপুরে অভিনব উপায়ে দল পরিবর্তন করলেন ব্রাজিল সমর্থক সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে তারেক রহমান আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয়
Nagad desktop

ব্র্যাক ব্যাংকে সিআইও হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম
ব্র্যাক ব্যাংকে সিআইও হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান
এ এস এম ওয়াসি নোমান

ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও ত্বরান্বিত করার অঙ্গীকারের অংশ হিসেবে এ এস এম ওয়াসি নোমানকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের ইতিহাসে এই প্রথম চিফ ইনফরমেশন অফিসার নিয়োগ দেওয়া হলো। 

এই পদে ওয়াসি নোমান ব্যাংকটির প্রযুক্তি কৌশল ও ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেবেন।

তার নেতৃত্বে ব্যাংকটির প্রযুক্তিনির্ভর কার্যক্রমের উৎকর্ষ সাধন, গ্রাহক অভিজ্ঞতা উন্নতকরণ এবং ভবিষ্যৎ-প্রস্তুত ব্যাংকিং সক্ষমতা গড়ে তোলা হবে। 

ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে তিনি প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং- উভয় কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যসমূহের সঙ্গে ডিজিটাল উদ্যোগগুলোর সামঞ্জস্য নিশ্চিত করবেন।

ওয়াসি নোমানের রয়েছে ব্যাংকিং, টেলিযোগাযোগ, আইটি সার্ভিস, অটোমেশন ও বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা। 

কর্মজীবনে তিনি বিভিন্ন দেশি-বিদেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি মেটলাইফ বাংলাদেশে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 

এর আগে তিনি অ্যাকসেঞ্চার, গ্রামীণফোন, জিপিআইটি, স্ট্যান্ডার্ড ব্যাংক, কার্নেল সিস্টেমস ও বেক্সিমকো কম্পিউটার্সে নেতৃত্বস্থানীয় দায়িত্বে কাজ করেছেন। এ ছাড়াও ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার এই নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “প্রযুক্তিকে কেন্দ্রবিন্দুতে রেখে আমরা আমাদের ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই। ব্র্যাক ব্যাংকে প্রথম চিফ ইনফরমেশন অফিসার নিয়োগ আমাদের সেই কৌশলগত পরিকল্পনারই প্রতিফলন। ওয়াসি নোমানের দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার বিস্তর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার নেতৃত্বে আমরা বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবো বলে আশা রাখি।”

ওয়াসি নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 

এ ছাড়াও তিনি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ফ্যালকনবুরি ইনস্টিটিউট থেকে টেকনিক্যাল প্রফেশনালদের এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।

বিজ্ঞপ্তি/

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন
ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী আয়োজন করেছে তরুণদের সংগঠন ব্রাইটার্স (Brighters)। 

শনিবার (১৩ জুন) আয়োজিত ‘রান ফর আর্থ’ (Run4Earth) শীর্ষক ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে অংশ নেন প্রায় ৩০০ তরুণ, জলবায়ু কর্মী ও সাধারণ নাগরিক।

আয়োজকেরা জানান, জলবায়ু সুরক্ষা, দূষণ প্রতিরোধ এবং টেকসই নগর গঠনের দাবিকে সামনে রেখে এই আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স লিড নাজমুল আহসানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচিটির কৌশলগত অংশীদার ছিল সি৩ইআর (C3ER- Centre for Climate Change and Environmental Research), ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট- ইয়ুথ ফর ক্লাইমেট জাস্টিস এবং স্বপ্নপুর কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর ও পরিবেশ সুরক্ষায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। গণপরিসরে এমন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক সামাজিক অংশগ্রহণ বাড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

নাজমুল আহসান বলেন, সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং জলবায়ু সংকট মোকাবিলায় নতুন প্রজন্ম আরও উদ্যোগী হয়ে ওঠে।

ব্রাইটার্সের প্রতিষ্ঠাতা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র তাপপ্রবাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জ্বালানি অনিশ্চয়তার মতো সংকট মোকাবিলায় এককভাবে নয়, সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই আয়োজনের মাধ্যমে সবাইকে একসঙ্গে উদ্যোগী হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, প্রথাগত সচেতনতামূলক প্রচারণার বাইরে গিয়ে অংশগ্রহণমূলক অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। একই সঙ্গে ঢাকার দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ স্থান সংরক্ষণে সচেতনতা বাড়িয়ে নগর ইকোসিস্টেম পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

রিফাত/

খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
ছবি: বিজ্ঞপ্তি

উপকূলের নারীদের সংগ্রাম, সক্ষমতা ও নেতৃত্বের নানা দিক তুলে ধরে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘উপকূলের কণ্ঠ: জলবায়ু সহনশীলতার অভিযাত্রা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অন্যতম। এই সংকট মোকাবিলায় উপকূলীয় নারীদের নেতৃত্ব, অভিযোজন সক্ষমতা, জীবনসংগ্রাম ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের গল্প তুলে ধরতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘উপকূলের কণ্ঠ: জলবায়ু সহনশীলতার অভিযাত্রা’।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক (জেন্ডার-রেসপনসিভ কোস্টাল এডাপটেশন – জিসিএ - Gender-responsive Coastal Adaptation - GCA) জিসিএ প্রকল্পের উদ্যোগে, গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর খুলনা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান - ১৩ জুন শনিবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন ও সংগ্রামের নানা দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জীবিকাগত চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের অভিযোজন কৌশল, বিকল্প জীবিকা, পানি ব্যাবস্থাপনা, সামাজিক নেতৃত্ব এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগ প্রদর্শনীর মূল উপজীব্য।

আয়োজকদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় নারীদের ভূমিকা প্রায়ই আড়ালে থেকে যায়, অথচ উপকূলীয় অঞ্চলে পরিবার ও সম্প্রদায়ের টিকে থাকার লড়াইয়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে সামনে নিয়ে আসার পাশাপাশি নারী নেতৃত্বভিত্তিক জলবায়ু অভিযোজন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো. তৈমুর, খুলনা জেলা; ড. এস এম ফেরদৌস, সিন্ডিকেট মেম্বার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; জনাব মো: নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা; ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম এবং জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান প্রমুখ।

প্রদর্শনীটিতে আলোকচিত্রী এ.বি. রশিদের ধারণকৃত প্রায় ৮৫টি স্থিরচিত্র প্রদর্শিত হয়। সরাসরি প্রদর্শনীর পাশাপাশি এটি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আয়োজন করা হয়েছে। এর আগে গত ২১ থেকে ২৩ মে রাজধানীর দৃক গ্যালারিতে প্রদর্শনীটির ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জিসিএ প্রকল্প, গ্রিন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে নারীদের জলবায়ু সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপদ পানি, জীবিকা ও নারী নেতৃত্বভিত্তিক অভিযোজন উদ্যোগ জোরদারে ভূমিকা রাখছে।

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩১ পিএম
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ।

বিশ্বকাপজুড়ে চলা এ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ। বিশ্বকাপের ম্যাচগুলোকে কেন্দ্র করে প্রতিদিন ফুটবলবিষয়ক কুইজ আয়োজন করতে যাচ্ছে নগদ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টে থাকবে ফুটবলসংক্রান্ত প্রশ্ন, যার সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

কুইজে অংশগ্রহণকারীদের কুইজের উত্তর দিয়ে তা হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে শেয়ার করতে হবে। যার প্রোফাইলের লাইক-শেয়ার ও কমেন্ট বেশি থাকবে তিনি বিজয়ী হিসেবে পাবেন নগদ ব্র্যান্ডেড গিফট বক্স; যেখানে থাকবে স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।

পাশাপাশি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে থাকবে মেগা কুইজ আয়োজন। ফাইনালের দিন তিনটি পৃথক কুইজেই সঠিক উত্তরদাতার মধ্যে যার হ্যাশট্যাসহ শেয়ার, লাইক ও কমেন্ট সর্বোচ হবে, তিনিই সৌভাগ্যবান বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ জামাল ভূঁইয়ার সাথে সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া অন্যান্য বিজয়ীরা পাবেন আকর্ষণীয় উপহার।

রিচার্জে জিতে নিন পিএসফাইভ কুইজ আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করবে নগদ। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তারবেশি যোকোনো পরিমাণ টাকা রিচার্জ করে যেকোনো ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নগদের পক্ষ থেকে বিজয়ীর পছন্দের দেশের জার্সি উপহার পাবেন। যেখানে রয়েছে নিজের নাম ও পছন্দের নম্বর দিয়ে জার্সি উপহার নেওয়ার সুযোগ।

এ ছাড়া রিচার্জ ক্যাম্পেইনে অংশ নেওয়া তিনজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন ভিডিও গেম কনসোল পিএসফাইভ।

এ বিষয়ে নগদের হেড অফ মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ বলেন, “বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং সরাসরি সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আমরা একটি আনন্দময় আয়োজন নিয়ে এসেছি। আমরা আশা করি সবসময়ের মতো এবারও নগদের গ্রাহকেরা আনন্দ নিয়ে খেলা উপভোগ করবেন এবং নগদের সাথেই থাকবেন।”

বিশ্বকাপজুড়ে চলা এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের লাখো ফুটবলপ্রেমীকে এক প্ল্যাটফর্মে যুক্ত করতে এবং ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে উৎসবের সমন্বয় ঘটাতে চায় নগদ।

নগদ দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশনেরও আয়োজন করছে। যেখানে দেশের ২৯টি অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় কোনো ক্রীড়া ইনফ্লুয়েন্সারের অংশগ্রহণে শিক্ষার্থীদের কাছে ‘কুইজ শো’ এবং এমএনও ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ফুসবল ও প্লেস্টেশন-৫ গেমিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার।

কুইজ ও রিচার্জ ক্যাম্পেইনের শর্তের বিষয়ে আরো বিস্তারিত জানতে নগদের ভেরিফায়েড ফেসবুক পেইজে নজর রাখুন। পাশাপাশি যেকোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য নগদের কলসেন্টারে যোগাযোগ করতে পারেন গ্রাহকেরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:১৮ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে  ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন
ছবি: বিজ্ঞপ্তি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা যখন সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে, তখন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। হোটেলটি চালু করেছে ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস ‘, যেখানে ভক্তরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত।

হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়েসিস লাউঞ্জ বিশ্বকাপ চলাকালে পরিণত হবে এক প্রাণবন্ত ফুটবল আড্ডাকেন্দ্রে। এখানে অতিথিরা অন্য সমর্থকদের সঙ্গে একসঙ্গে বসে বড় পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন প্রতিটি ম্যাচ। অসাধারণ গোল, শেষ মুহূর্তের নাটকীয় জয় কিংবা স্নায়ুচাপের পেনাল্টি শুটআউট—সবকিছুই উপভোগ করা যাবে প্রাণবন্ত পরিবেশে, সঙ্গে থাকবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের বিশ্বমানের আতিথেয়তা।

অতিথিরা মাত্র ১,০০০ টাকা নেট মূল্যের এন্ট্রি পাসের মাধ্যমে এই আয়োজনের অংশ হতে পারবেন। পাসের সম্পূর্ণ মূল্য খাবার ও পানীয় ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

বিশ্বকাপের আমেজ আরও বাড়াতে হোটেলটি নিয়ে এসেছে বিশেষ ফিফা - অনুপ্রাণিত মেনু, যেখানে থাকবে সিগনেচার গ্রিল, গুরমে বার্গার, তাজা পিজ্জা, শেয়ারিং প্ল্যাটার, বিভিন্ন স্ন্যাকস এবং সুস্বাদু ডেজার্ট।

রাতের ম্যাচ উপভোগ করতে আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ, ফিফা স্টেকেশন প্যাকেজ যার মূল্য শুরু ১১,৯৯৯ টাকা থেকে (দুইজনের জন্য)। এই প্যাকেজে থাকছে:
• সকালের নাশতা
• ফিফা নাইটস অ্যাট ওয়েসিস - এ বিনামূল্যে প্রবেশ
• নির্বাচিত ফিফা মেনু আইটেমে ২০% ছাড়
• বিকেল ৪টা পর্যন্ত লেট চেক-আউট সুবিধা

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে Air Astra-এর সঙ্গে যৌথভাবে বিশেষ র্যাফেল ড্র-এর ব্যবস্থা করা হয়েছে। এতে তিনজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকিট। এছাড়াও পুরো টুর্নামেন্টজুড়ে থাকবে ম্যাচ প্রেডিকশন প্রতিযোগিতা, ফ্যান চ্যালেঞ্জ,ইনফ্লুয়েন্সার উপস্থিতি এবং ম্যাচ-নাইট সারপ্রাইজ।

এই বিশ্বকাপ মৌসুমে শহরের ফুটবলপ্রেমীরা একত্রিত হোন সেই জায়গায়, যেখানে পুরো শহর বিশ্বকাপ দেখবে একসঙ্গে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০৪ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক ক্লাবের যৌথ উদ্যোগে ১০ ও ১১ জুন ২০২৬ তারিখে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি, স্পোগোমি টুর্নামেন্ট, গোলটেবিল আলোচনা এবং বিইউএফটি ও চারটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এতে সভাপতিত্ব করেন মনোনিত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রাণ-প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

অন্তরা/