বাংলা নববর্ষের প্রথম দিন ‘পহেলা বৈশাখ’ বাঙালির প্রাণের উৎসব। এ দিনটিকে আরও আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকবে সুস্বাদু বাঙালিয়ানা খাবারের সমারহের সাথে বর্ণিল বৈশাখী উৎসবের আয়োজন ও বৈশাখী মেলা।
বাঙালি ঐতিহ্যের পরশ খুঁজতে চাইলে সবার আগে চোখে ভেসে ওঠে ঢাকা রিজেন্সির নাম- বাংলার ঐতিহ্যের ছোঁয়া যেখানে জীবন্ত হয়ে ওঠে।
১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল থেকেই অতিথিদের জন্য এই দিনটি শুরু হবে রঙে-রসে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে ভরপুর বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে।
এরপর পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্ট, মেহেদী উৎসব ও বাউল গানের আসর।
স্পেশাল মূল্য ৫৫৫৫ টাকায় থাকছে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা-ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফে। একইসাথে চলবে জাঁকজমক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান ও নৃত্য আয়োজন। গানের আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। সাথে বাঙালিয়ানা ব্যুফে ডিনার মাত্র ৫৫৫৫ টাকা তো থাকছেই। এবং বাড়তি আকর্ষণে থাকছে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অব ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।
শুধু তাই নয়, মাত্র ১১১১১ টাকায় ব্যুফে ডিনার উপভোগ করতে পারবেন ৪ জন।
দিনভর চলবে হাতের মেহেদি, চুরির মেলা, লালন সঙ্গীত, পুঁথি গানের আসর, ফুচকা ও চটপটি স্টল এবং রঙিন ফটো বুথ, বেলুন শুটার, হাওয়াই মিঠাই, বায়স্কোপ-সহ আরও কতো কী- যা অতিথিদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করবে।
হোটেল কর্তৃপক্ষ বলেন, আমাদের এই আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেওয়া।
ঢাকা রিজেন্সির এই আয়োজন যেন হয়ে উঠুক নতুন বছরের আনন্দের পথ, বর্ণিল, প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী। বিস্তারিত জানতে কল করুন 01713332661 অথবা ভিজিট করুন www.facebook.com/share/17g7821qBV/
বিজ্ঞপ্তি/