বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার (HONOR Bangladesh) বাংলাদেশের বাজারে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘অনার ৬০০ ৫জি’ উন্মোচন করেছে। নতুন এই সিরিজে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবিকে সহজেই সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে।
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গত ৭ মে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে স্মার্টফোন সিরিজটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও-সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া দেশের শীর্ষ প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার ও ইনফ্লুয়েন্সাররাও অনুষ্ঠানে অংশ নেন।
পণ্য উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে অনারের ‘এআইওটি’ ভিশন নিয়ে বিশেষ উপস্থাপনা করা হয়। অতিথিদের জন্য ছিল এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরম্যান্স এবং ফ্যাশন শোর আয়োজন।
অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, “আমাদের কাছে প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। অনার ৬০০ সিরিজের শক্তিশালী এআই প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জীবনের বিশেষ মুহূর্তগুলো আরও সহজ ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ দিতে চাই।”
সরু বেজেল ও প্রিমিয়াম ডিজাইন
অনার ৬০০ ৫জি সিরিজের অন্যতম আকর্ষণ এর মাত্র ০.৯৮ মিলিমিটার বেজেল, যা বর্তমানে স্মার্টফোন শিল্পের সবচেয়ে সরু বেজেলগুলোর একটি হিসেবে বিবেচিত। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইন, কম্পোজিট ফাইবার ব্যাক এবং ম্যাট মেটাল ফিনিশ।
টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন, যা দৈনন্দিন ছোটখাটো আঘাত ও পড়ে যাওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।
২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা
ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সিরিজটিতে যুক্ত করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম। পেশাদার মানের ভিডিও ধারণের জন্য রয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।
এছাড়া নতুন ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচারের মাধ্যমে স্থির ছবিকেও ভিডিওতে রূপান্তর করা যাবে। এই সুবিধা ব্যবহারের জন্য ফোনে রয়েছে ডেডিকেটেড এআই বাটন।
স্বল্প আলোতেও উন্নত ছবি তুলতে ফোনটিতে সংযোজন করা হয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা’, যা এআই কালার ইঞ্জিন ও ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদমের সমন্বয়ে কাজ করে।
শক্তিশালী প্রসেসর ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ
অনার ৬০০ সিরিজের প্রো ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite প্রসেসর এবং রেগুলার ভ্যারিয়েন্টে রয়েছে Snapdragon 7 Gen 4 চিপসেট।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য উভয় ডিভাইসে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুত চার্জিং সুবিধায় থাকছে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জ প্রযুক্তি।
দাম ও প্রি-বুকিং
অনার ৬০০ প্রো’র ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা।
অন্যদিকে, অনার ৬০০ রেগুলার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে দুটি সংস্করণে-
৮+২৫৬ জিবি: ৬৪,৯৯৯ টাকা
১২+২৫৬ জিবি: ৬৯,৯৯৯ টাকা
স্মার্টফোনগুলো অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট এবং ব্ল্যাক- এই তিনটি রঙে পাওয়া যাবে।
একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে HONOR 600 Lite, যার মূল্য রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা।
আগ্রহী ক্রেতারা আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করতে পারবেন।
বিজ্ঞপ্তি/