দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসম্পন্ন ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এআই ফিচারযুক্ত এসব মডেল কাপড়ের ধরন ও ওজন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম, ফলে ব্যবহারকারীরা পাবেন আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।
এছাড়া নতুন সিরিজে রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-AFB80 ও WWM-AFB90 মডেল, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচারযুক্ত WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M।
নতুন মডেলগুলোর মধ্যে WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর সংযোজন করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত হবে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও ওয়ালটন ওয়াশিং মেশিন এবং হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি ক্রেতাদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান বলেন, ওয়ালটন নিয়মিতভাবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন বাজারে আনছে। ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন টিমের প্রকৌশলীরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সংযোজনে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ওয়ালটনের তৈরি পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোতে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এবং বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি সংযোজনের ফলে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী লন্ড্রি সেবা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের সদর দপ্তরে আন্তর্জাতিক মানের আধুনিক ওয়াশিং মেশিন উৎপাদন কারখানা রয়েছে। সেখানে বর্তমানে ফ্রন্ট, টপ-লোড অটোমেটিক এবং সেমি-অটোমেটিক ধরনের ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের ওয়াশিং মেশিনে একাধিক ঘূর্ণন কৌশল ব্যবহার করা হয়েছে, যা কাপড়ের ক্ষতি ছাড়াই কার্যকরভাবে পরিষ্কার করতে সক্ষম। এছাড়া টাচ-স্ক্রিন প্যানেল ও স্টেইনলেস স্টিল ব্যবহারের কারণে মেশিনগুলো আরও দীর্ঘস্থায়ী হয়েছে।
বিজ্ঞপ্তি/এসজি/