দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় দুই ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরা গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ে ওয়ালটন প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় দুইজন সৌভাগ্যবান ক্রেতার হাতে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ রোডস্থ ওয়ালটন প্লাজা আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় দুইজন সৌভাগ্যবান ক্রেতার হাতে। চেক হস্তান্তর করেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ-আল-মামুন।
বুধবার (২০ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
তারা হলেন, রাজধানীর দক্ষিণখান এলাকার ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম।
এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বন্দরের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নারসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।
পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ স্থানীয় ব্যক্তিরা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এর আওতায় দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই ক্রেতারা মোবাইল ফোনে ১০ লাখ টাকা, লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার কিংবা নিশ্চিত উপহারের ফিরতি মেসেজ পাচ্ছেন।
এরই ধারাবাহিকতায়, ক্রেতা মাহমুদুল হাসান উত্তরার শোরুম থেকে ৬৫২ লিটারের একটি এবং আফরোজা বেগম নাটোরের দয়ারামপুর শোরুম থেকে ৩১২ লিটারের একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করতেই মিলিয়নিয়ার হওয়ার সৌভাগ্য লাভ করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ-আল-মামুন বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। আমরা শুধু ব্যবসাই করছি না, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছি। ইতোমধ্যে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে গৃহবধূ আফরোজা বেগম বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব, তা স্বপ্নেও ভাবিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটন কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।
অন্তরা/