ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই

যশোরে ভুল অপারেশন, প্রসূতির জীবনের মূল্য ৪ লাখ টাকা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৪০ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৯:৪১ এএম
যশোরে ভুল অপারেশন, প্রসূতির জীবনের মূল্য ৪ লাখ টাকা
ফাতেমা (প্রা.) হাসপাতাল

যশোরের অভয়নগর উপজেলার বেসরকারি নওয়াপাড়া ফাতেমা (প্রা.) হাসপাতালে ‘ভুল অপারেশনে’ প্রসূতির মৃত্যুর ঘটনায় ৪ লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে স্থানীয়া জানিয়েছেন। এটি প্রচার হওয়ার পর তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

স্থানীয়রা জানান, গত সোমবার (১ জুলাই) রাতে মৃত নারী ইতি বেগমের স্বজনদের সঙ্গে ওই হাসপাতাল কর্তৃপক্ষের গোপন বৈঠকের মাধ্যমে ৪ লাখ টাকায় রফাদফা হয়। ফলে ওই হাসপাতালের চিকিৎসক মনজুরুল মোরশেদ পার পেয়ে গেলেন। একটি মানুষের জীবনের মূল্য ৪ লাখ টাকায় রফা হওয়ায় অভয়নগর উপজেলাজুড়ে সমালোচনার ঝড়ে উঠেছে।

অনেকে আক্ষেপের সঙ্গে জানান, এমনভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ভুল চিকিৎসায় মানুষের মৃত্যুর পর যদি টাকার মাধ্যমে রফাদফা করে ধামাচাপা দেওয়া হয়। তবে ভবিষ্যতে ওই সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে অনিয়ম-অপরাধ মাথাচাড়া দিয়ে উঠবে। 

স্থানীয়রা নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগীর মৃত্যুসহ বিভিন্ন ধরনের অপরাধ তদন্ত করে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দায়িত্বরত কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন। 

মীমাংসার বিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রা.) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে ওই নারীর স্বজনদের সঙ্গে মীমাংসা হয়েছে। তবে কত টাকায় মীমাংসা হয়েছে তা জানি না।’ 

নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রোকেয়া বলেন, ‘আমি মৃত নারীর পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা দাবি করেছিলাম। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ ৪ লাখ টাকা দিয়ে মীমাংসা করে নিয়েছে।

অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান বলেন, ‘সামাজিকভাবে মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে মীমাংসার আলোচনা চলছে, বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওহিদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

জেলার ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বলেন, ‘ঘটনার পর আমরা হাসপাতাল সিলগালা করে দিয়েছি। মীমাংসার বিষয়টি আমার জানা নেই।’

গত ৩০ জুন নওয়াপাড়া ফাতেমা (প্রা.) হাসপাতালে ডাক্তার মনজুরুল মোরশেদের ভুল অপারেশনে ধোপাদী গ্রামের আরশাব শেখের মেয়ে ইতি বেগমের (২২) মৃত্যু হয়। এই খবর নওয়াপাড়া বাজারে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণির উত্তেজিত জনগণ ওই বিতর্কিত বেসরকারি হাসপাতাল ঘেরাও করে জড়িত ডাক্তারের কঠিন শাস্তির জন্য বিক্ষোভ করেন।

ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব গ্রহণ করে।

জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে সেনাসদস্যরা মাঠে কাজ করবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

নয়ন/রিফাত/

ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ব্রাজিল সমর্থকদের পর পাবনার ঈশ্বরদীতে এবার আর্জেন্টিনা সমর্থকরা বিশাল মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা করেছে। 

সোমবার (২২ জুন) বিকেলে এ আনন্দ শোভাযাত্রা শহরের খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়।

এর আগে গত ১৯ জুন ব্রাজিল সমর্থকরাও মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করে। তারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গোটা ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

২২ জুন রাত ১১টায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় খেলায় আর্জেন্টিনা ইউরোপের দেশ অস্ট্রিয়ার মুখোমুখি হবে। খেলাটি অনুষ্ঠিত হবে আমেরিকার ডালাস শহরের ডালাস স্টেডিয়ামে।

এর আগে গত ১৭ জুন আর্জেন্টিনা প্রথম খেলায় আফ্রিকা মহাদেশের দেশ আলজেরিয়ার সঙ্গে ৩-০ গোলে জয়লাভ করে। এ খেলায় লিওনেল মেসি একাই তিন গোল করে হ্যাটট্রিক করেন।

পূর্বঘোষণা অনুযায়ী আর্জেন্টিনা সমর্থকরা দুপুরের পর থেকে আর্জেন্টিনা দলের জার্সি গায়ে, জার্সিকে পতাকা বানিয়ে তা হাতে নিয়ে পায়ে হেঁটে, কেউবা মোটরসাইকেলে করে খায়রুজ্জামান বাস টার্মিনালে এসে জড়ো হতে থাকে। অনেককে রিকশা ও অটোরিকশায় আসতে দেখা যায়।

বিকেল ৪টার আগেই বাস টার্মিনাল এলাকা আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।

একত্রিত হয়ে শত শত মোটরসাইকেলে সমর্থকরা বিকেল ৪টায় বাস টার্মিনাল-সংলগ্ন রেলগেট ট্রাফিক মোড় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে। সেখান থেকে স্টেশন সড়ক, বাজার, চাঁদ আলী মোড় ঘুরে কলেজ রোড, হাসপাতাল রোড হয়ে পোস্ট অফিস মোড়ে যায়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক দিয়ে রেলগেট অতিক্রম করে বিমানবন্দর সড়ক হয়ে শোভাযাত্রাটি সোজা চলে যায় সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে একইভাবে তারা পুনরায় খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ফিরে আসে।

দুই-তিনজন আর্জেন্টিনা সমর্থক জানান, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে তাদের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনার প্রতিটি সমর্থক আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে অত্যন্ত খুশি। 

তারা বলেন, ‘প্রথম খেলায় ভালো খেলে মেসির একাই করা তিনটি দর্শনীয় গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। আমরা আশা করছি আজও মেসি এবং তার দল ভালো খেলে গ্রুপের শীর্ষে থাকবে।’

এদিকে সরেজমিনে দেখা যায়, পাড়া-মহল্লায় আর্জেন্টিনা সমর্থকরা নানা আয়োজনে সোমবার রাত ১১টায় বড় পর্দায় খেলা উপভোগের জন্য প্রজেক্টর স্থাপন ও খাওয়া-দাওয়ার আয়োজন করেছে। এ ছাড়া জার্সি কেনা, পতাকা টানানো এবং নিজের ছবি-সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/রিফাত/

ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান
জব্দ করা মদ তৈরির সরঞ্জাম। ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। 

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় হবিবর রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে আমরা এখানে অভিযান চালাই। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে কারখানার মূল হোতা আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে। ফুলবাড়ীতে এই প্রথম বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, আমি নিজে থেকে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে যাকে মূল হিসেবে জানি সে পালিয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককেও আনা হয়েছে। তিনি বৃদ্ধ মানুষ, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। 

গোলাম মাওলা/নাঈম

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
অভিযুক্ত ছেলে রাকিবুর করিম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল করিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

নিহত রেজাউল করিম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের মধ্যে প্রায়ই বিরোধ হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা আহত রেজাউলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুর করিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিফাত/

নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল মাবুদ, ইনসেটে চীনা নাগরিক। ছবি: খবরের কাগজ

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুদ (৪২) নামের এক যুবককে আটক করেছে টুরিস্ট পুলিশ।

সোমবার ( ২২ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক আব্দুল মাবুদ জয়পুরহাট জেলার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর মেসবাহুল হক জানান, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রায় এক সপ্তাহ আগে এক চীনা নাগরিক ঘুরতে আসেন। পাহাড়পুরে অবস্থানকালে অভিযুক্ত আব্দুল মাবুদ ওই বিদেশি পর্যটককে নানাভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

তিনি আরও জানান, বিষয়টি টুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের নজরে আসলে দ্রুত অভিযানে নামে পুলিশ। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে মূল অভিযুক্ত আব্দুল মাবুদকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বদলগাছি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারুন/নাঈম