ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া

কুমিল্লায় প্লাবিত এলাকায় ডাকাত আতঙ্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৪৬ এএম
কুমিল্লায় প্লাবিত এলাকায় ডাকাত আতঙ্ক

বন্যার বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই কুমিল্লাজুড়ে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ত্রাণ বিতরণের নামে অনেক জায়গায় ডাকাতি করা হচ্ছে! উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের সম্পদ রক্ষায় এলাকাবাসী রাতজেগে পাহারা দিচ্ছেন। মসজিদের মাইকে রাতের বেলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এমন অবস্থায় প্রকৃত ত্রাণ বিতরণকারীরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। কোথাও কোথাও তাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। তবে পুলিশ বলছে, দুর্গম এলাকাগুলোতে অনেক ‘সুযোগসন্ধানী’ বন্যা পরিস্থিতির সুযোগকে কাজে লাগাচ্ছেন। অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে ডাকাতির সত্যতাও মিলছে না। যেসব জায়গায় ডাকাতি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয়দের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ডাকাত আতঙ্ক তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর প্লাবিত এলাকাগুলোতে ডাকাতদল হানা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বুড়িচং উপজেলার জরইন, পূর্ণমতি, বাকশিমুল, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ, টাকই, জিরুইনসহ আশপাশের গ্রাম থেকে ডাকাত আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আতিকুর রহমান বলেন, ‘গত তিন দিন ধরে আমরা রাতের বেলায় পাহারা দিচ্ছি। শুনছি আশপাশের এলাকায় ডাকাতি হচ্ছে। তাই বাড়তি সতর্কতা হিসেবেই এ কাজ করছি। রবিবার রাত ২টার দিকে খবর পাই, একদল লোক আমাদের এলাকার দিকে আসছেন। আমরা তখন জোট বেঁধে রাস্তায় নামি। তখন মসজিদের মাইকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রতি রাতেই বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আতঙ্কে রাত কাটাচ্ছেন। ত্রাণ দেওয়ার কথা বলে নাকি ডাকাতদল সর্বস্ব লুটে নিচ্ছে।’

বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের গৃহবধূ শারমিন সুলতানা বলেন, ‘এক দিন আগে আমার চাচাশ্বশুরের বাড়িতে ডাকাতি হয়েছে। বন্যায় আমাদের বাড়িতে কোমরসমান পানি উঠলেও আমরা বাড়ি ছেড়ে যাইনি। এখন ভয়ে আছি, ডাকাতদল যদি হানা দেয়।’

ঢাকা থেকে কুমিল্লায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে আসা স্বেচ্ছাসেবক শিহাব বলেন, ‘ডাকাত আতঙ্কের কারণে অনেক স্থানে আমাদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গত রাতে (সোমবার) আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করতে প্রায় ১১টা বেজে যায়। স্পিডবোটে করে দুর্গম এলাকা থেকে ফিরছিলাম। আলো না থাকায় আমাদের কিছুটা ভয় করছিল। এমন সময় সামনে একটা বোট দেখে আমরা ভয়ে থেমে যাই। তারাও আমাদের দেখে থেমে যায়। এভাবে কিছুক্ষণ থাকার পর সাহস নিয়ে তাদের কাছ দিয়ে যাওয়ার সময় বুঝতে পারি তারাও আমাদের মতো স্বেচ্ছাসেবী। পরে জানলাম, তারাও আমাদেরকে ডাকাত ভেবে ভয় পেয়েছিল।’

এদিকে ডাকাত আতঙ্কের বিষয়টি নিয়ে গত সোমবার কুমিল্লায় বন্যার্ত এলাকা পরিদর্শনে আসা স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমন মহাবিপদের সময় যদি এ রকম ঘটনা ঘটে থাকে, তা অত্যন্ত দুঃখজনক। যেহেতু পুরো এলাকা বন্যাকবলিত। সব জায়গায় সহজে যাওয়া যায় না। পুলিশ জানলেও যেতে অনেক সময় লাগে, তাই পুলিশের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিরোধ করতে হবে।’

একই কথা বলেছেন কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে এ রকম খবর আমরা পাচ্ছি। পুরো এলাকা বন্যাকবলিত। আমি দুদিন আগে ত্রাণ বিতরণে গিয়ে দেখেছি, অনেক এলাকা খুবই দুর্গম। এসব এলাকায় দিনের আলোতেই যাওয়া যায় না। রাতের বেলায় যদি এসব জায়গায় ডাকাত আতঙ্ক শোনা যায়, তা হলে তো সেখানে দ্রুত পৌঁছানো সম্ভব না। এমন পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, কিছু সুযোগসন্ধানী মানুষ আছেন যারা এগুলো করে থাকেন। অনেক মাদককারবারি আছেন যারা বন্যার কারণে মাদক বিক্রি করতে না পেরে সাধারণ মানুষের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন। খবর পেলেই আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। তবে অধিকাংশ জায়গাতেই ডাকাতির সত্যতা পাওয়া যাচ্ছে না। সেখানে গিয়ে জানা যাচ্ছে- ঘটনা আসলে ভিন্ন। তবে সবই যে মিথ্যা তা বলছি না। কিছু কিছু এলাকায় হয়তো ঘটছে। এত বড় এলাকা, কোথায় কী হচ্ছে তা সব সময় আমাদের নজরে আসা কঠিন। তাই পুলিশের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব গ্রহণ করে।

জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে সেনাসদস্যরা মাঠে কাজ করবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

নয়ন/রিফাত/

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৮:১২ পিএম
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার
দানবাক্স খুলে এভাবেই প্রশাসনিক ব‍্যবস্থায় টাকা গননা করা হয়। ছবি: মামুন হোসেন

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মাত্র পাচ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার ৫৬৯ টাকা, ১০ সৌদি রিয়াল ও ৭ আনা স্বর্ণালঙ্কার। প্রায় ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা এভাবে প্রকাশ্যে গণনা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা দানের বড় তিনটি বাক্সের (ডেগ) মুখ খুলে এসব পাওয়া যায়।

টাকা গণনায় অংশ নিয়েছেন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা। মাজারের ইতিহাসে এর আগে এভাবে প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়নি।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক (সদ্য প্রত্যাহার) মো. সারওয়ার আলম। এতে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। এরই মধ্যে রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

গণনা শেষে সন্ধ‍্যায় ওয়াকফ অডিটর সজল মিয়া জানান গত ১৮ জুন বিকেল চারটা থেকে ২৩ জুন বেলা দুইটা পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার ৫৬৯ টাকা, ৫ রিয়ালের দুটো সৌদি নোট ও ৭ আনা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

গণনা প্রত‍্যক্ষ‍ করে সদ‍্য সাবেক ডিসি সারওয়ার মাজার এলাকা ত‍্যাগ করেন। এর আগে মাজারে গেলে সাংবাদিকদের তিনি জানান, সার্বিক বিষয়ে তিনি একটি ভিডিও বার্তা দেবেন।

দানের টাকা গুণতে গিয়ে দানবাক্সে পাওয়া গেছে, প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের প্রশংসা করে একটি বেনামি চিঠি। 

চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, দানবক্সের টাকা গণনাকালে কয়েকটি চিঠি ও কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

ওই ​চিঠিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দরগাহর অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং এক ব্যক্তির বিরুদ্ধে দরগাহর জায়গায় দখল করে দোকানপাট ও বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ করা হয়।

এদিকে, স্থানীয় সংসদ সদস‍্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার সিলেট আসছেন। তার সফরসূচির মধ‍্যে মাজার ব‍্যবস্থাপনা বিষয়ে বৈঠক রয়েছে।

নাঈম/

ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ব্রাজিল সমর্থকদের পর পাবনার ঈশ্বরদীতে এবার আর্জেন্টিনা সমর্থকরা বিশাল মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা করেছে। 

সোমবার (২২ জুন) বিকেলে এ আনন্দ শোভাযাত্রা শহরের খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়।

এর আগে গত ১৯ জুন ব্রাজিল সমর্থকরাও মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করে। তারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গোটা ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

২২ জুন রাত ১১টায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় খেলায় আর্জেন্টিনা ইউরোপের দেশ অস্ট্রিয়ার মুখোমুখি হবে। খেলাটি অনুষ্ঠিত হবে আমেরিকার ডালাস শহরের ডালাস স্টেডিয়ামে।

এর আগে গত ১৭ জুন আর্জেন্টিনা প্রথম খেলায় আফ্রিকা মহাদেশের দেশ আলজেরিয়ার সঙ্গে ৩-০ গোলে জয়লাভ করে। এ খেলায় লিওনেল মেসি একাই তিন গোল করে হ্যাটট্রিক করেন।

পূর্বঘোষণা অনুযায়ী আর্জেন্টিনা সমর্থকরা দুপুরের পর থেকে আর্জেন্টিনা দলের জার্সি গায়ে, জার্সিকে পতাকা বানিয়ে তা হাতে নিয়ে পায়ে হেঁটে, কেউবা মোটরসাইকেলে করে খায়রুজ্জামান বাস টার্মিনালে এসে জড়ো হতে থাকে। অনেককে রিকশা ও অটোরিকশায় আসতে দেখা যায়।

বিকেল ৪টার আগেই বাস টার্মিনাল এলাকা আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।

একত্রিত হয়ে শত শত মোটরসাইকেলে সমর্থকরা বিকেল ৪টায় বাস টার্মিনাল-সংলগ্ন রেলগেট ট্রাফিক মোড় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে। সেখান থেকে স্টেশন সড়ক, বাজার, চাঁদ আলী মোড় ঘুরে কলেজ রোড, হাসপাতাল রোড হয়ে পোস্ট অফিস মোড়ে যায়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক দিয়ে রেলগেট অতিক্রম করে বিমানবন্দর সড়ক হয়ে শোভাযাত্রাটি সোজা চলে যায় সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে একইভাবে তারা পুনরায় খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ফিরে আসে।

দুই-তিনজন আর্জেন্টিনা সমর্থক জানান, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে তাদের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনার প্রতিটি সমর্থক আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে অত্যন্ত খুশি। 

তারা বলেন, ‘প্রথম খেলায় ভালো খেলে মেসির একাই করা তিনটি দর্শনীয় গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। আমরা আশা করছি আজও মেসি এবং তার দল ভালো খেলে গ্রুপের শীর্ষে থাকবে।’

এদিকে সরেজমিনে দেখা যায়, পাড়া-মহল্লায় আর্জেন্টিনা সমর্থকরা নানা আয়োজনে সোমবার রাত ১১টায় বড় পর্দায় খেলা উপভোগের জন্য প্রজেক্টর স্থাপন ও খাওয়া-দাওয়ার আয়োজন করেছে। এ ছাড়া জার্সি কেনা, পতাকা টানানো এবং নিজের ছবি-সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/রিফাত/

ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান
জব্দ করা মদ তৈরির সরঞ্জাম। ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। 

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় হবিবর রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে আমরা এখানে অভিযান চালাই। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে কারখানার মূল হোতা আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে। ফুলবাড়ীতে এই প্রথম বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, আমি নিজে থেকে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে যাকে মূল হিসেবে জানি সে পালিয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককেও আনা হয়েছে। তিনি বৃদ্ধ মানুষ, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। 

গোলাম মাওলা/নাঈম

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
অভিযুক্ত ছেলে রাকিবুর করিম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল করিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

নিহত রেজাউল করিম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের মধ্যে প্রায়ই বিরোধ হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা আহত রেজাউলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুর করিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিফাত/