ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
টিভিতে আজকের খেলা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে চায় পাকিস্তান সোনারগাঁয় ফয়জুল হত্যা মামলার প্রধান আসামি সজিব গ্রেপ্তার বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আল্লাহর মাস মুহাররমে করণীয়-বর্জনীয় দেশের ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা পোলাওয়ের চাল ১৯০ টাকা কেজি! পদ্মা রেলসেতুর মাটি কাটায় ঝুঁকি নেই: সেতুমন্ত্রী ফিফা বিশ্বকাপ ২০২৬ – গ্রুপ ‘এ’ থেকে যোগ্যতা অর্জনের সম্ভাব্য পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইউরোপে সেনা মোতায়েন পুনর্বিবেচনা করছে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা বেড়েছে ৪১ শতাংশ ১৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ট্রাম্পের এক প্রকার আত্মসমর্পণ চুক্তির পরও অমীমাংসিত ইস্যু ১৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সিয়াটলে স্বাগতিকদের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ ট্রাম্পের ধন্যবাদ পুতিন-শিকে তবু হাইতিকে নিয়ে সতর্ক ব্রাজিল কেমন গেল বিশ্বকাপের প্রথম রাউন্ড ১৯ জুন ২০২৬ তারিখের নামাজের সময়সূচি স্কটিশদের হিসাব মেলানোর রাত পুলিসিচকে ঘিরে উদ্বেগ লাল কার্ডের পর বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল উৎসব অসুস্থ মেসির বাবা, গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পরিবার গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-বসনিয়া অবশেষে কাটল ভিসা জটিলতা, কানাডায় খেলতে পারবেন ওয়াহি বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

বিসিকের দেয়ালে আটকানো গ্রামের পথ

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম
বিসিকের দেয়ালে আটকানো গ্রামের পথ
সিরাজগঞ্জ শিল্পপার্কের দেয়াল পার হয়ে বিলুটিয়া গ্রামের দুজন শিক্ষার্থী স্কুলে যাচ্ছে/ খবরের কাগজ

সিরাজগঞ্জ সদর উপজেলার বিলুটিয়া গ্রাম। যমুনা নদীর পশ্চিম তীরে সম্প্রতি গড়ে ওঠা বিসিক শিল্পপার্কের পূর্বদিকে আধা কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান। যমুনা নদীবেষ্টিত গ্রামটি প্রতিবছরই নদীভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। ৫০০টির বেশি পরিবারে সেখানে ১৫০০ থেকে দুই হাজার মানুষের বসবাস। তাদের প্রধান পেশা কৃষি। কিন্তু বিপুলসংখ্যক মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু কি তাই, চাইলেও তারা নিরবিচ্ছিন্ন যাতায়াত করতে পারছেন না।

এই অবস্থার সৃষ্টি হয়েছে শুধু গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথের ওপর দেওয়াল তৈরি করায়। বিসিক শিল্পপার্কের এই দেওয়ালের পাশে গ্রামবাসীর যাতায়াতের রাস্তা তৈরির কথা থাকলেও তা শুধু আশ্বাসের মধ্যে আটকে আছে। কবে নাগাদ এ রাস্তা তৈরি হবে তা কেউ বলতে পারছেন না। গ্রামবাসী জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে চলাচলের পথ তৈরি না করলে তারা আন্দোলনে নামবেন। যদিও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংকট সমাধানের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী, পশ্চিম মোহনপুর, বনবাড়িয়া, বেলুটিয়া ও মোরগ্রাম মৌজার অংশ নিয়ে প্রায় ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্কটি বাস্তবায়ন হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পটি চার বছরের মধ্যে শেষ করার কথা থাকলে ব্যাপক দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে ১৪ বছর পর কাজ শেষের ঘোষণা দেন প্রকল্প পরিচালক জাফর বায়োজিদ। যদিও এই কার্যক্রম ২০২৪ সালের ৩০ জুন কাগজে-কলমে শেষ হয়েছে। কিন্তু বাউন্ডারিতে কাঁটাতারের বেড়া, লেক ঢালায়ের নির্মাণকাজ এখনো চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিসিক শিল্পপার্কের নকশা তৈরির সময় গ্রামবাসীর চলাচলের কোনো রাস্তা রাখা হয়নি। বিসিক শিল্পপার্কের প্রকল্প পরিচালক (পিডি) জাফর বায়াজিদ এর আগে সীমানাপ্রাচীরের পাশে রাস্তা তৈরিতে সহায়তা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি পদোন্নতি পেয়ে অন্য জেলায় চলে যাওয়ায় সেই কাজ আর কেউ শুরুই করেননি। এ ছাড়া একজন জনপ্রতিনিধিও দিয়েছিলেন এমন প্রতিশ্রুতি। তবে ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। তাই রাস্তা বানানোর উদ্যোগের পালে আর হাওয়া লাগেনি।

বেলুটিয়া গ্রামের কৃষক সমাজ আলী বলেন, ‘আমাদের গ্রামের বেশির ভাগ বাসিন্দা চরের জমিতে কৃষিকাজ করেন। আমাদেরকে সব সময় নদীভাঙন এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এখন চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় নতুন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই পরিস্থিতি থেকে কীভাবে রেহাই পাব তাও বুঝতে পারছি না। আমাদের দুর্দশা দেখার কেউ নেই।’ 

হায়দার আলী নামে ওই গ্রামের আরেক কৃষক বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় আমাদের উৎপাদিত শাক-সবজিসহ অন্য ফসল শহরে নিয়ে বিক্রি করতে পারছি না। খুব প্রয়োজন হলে বিসিক শিল্পপার্কের দেওয়াল টপকে মালামাল পারাপার করতে হচ্ছে। এটা করতে খুবই কষ্ট হয়। কার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হবে তাও জানি না।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুর আলী শেখ বেলুটিয়া গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য একটি রাস্তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থাকায় সেই রাস্তা আর বানানো হয়নি। এতে ওই গ্রামের বাসিন্দাদের শেষ আশার আলো নিভে গেছে জানিয়ে বেলুটিয়ার আরেক বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘বিসিক শিল্পপার্কের প্রকল্প পরিচালকও আমাদের জন্য রাস্তা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পদোন্নতি পেয়ে তিনি অন্য জেলায় চলে গেছেন। আমাদের রাস্তা বানানো আর হলো না।’ 

গ্রামবাসী জানান, দ্রুত সময়ের মধ্যে রাস্তা বানাতে পদক্ষেপ নেওয়া না হলে তারা ছাত্র প্রতিনিধি ও জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামবেন।

বিসিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ও বিসিক শিল্পপার্কের প্রকল্প পরিচালক জাফর বায়াজিদ মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর একাধিক আবেদন করা হয়েছে। তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমি কী করব?’ আর কোনো প্রশ্ন করার আগেই তিনি লাইনটি কেটে দেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁয় ফয়জুল হত্যা মামলার প্রধান আসামি সজিব গ্রেপ্তার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০০ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১০:২৩ এএম
সোনারগাঁয় ফয়জুল হত্যা মামলার প্রধান আসামি সজিব গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগে আলোচিত মোহাম্মদ ফয়জুল মিয়া (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এবং উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় থাকা ফয়জুল মিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, "হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সজিবকে গ্রেপ্তার করা হয়েছে।"

তিনি আরও জানান, আসামিকে আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইমরান/তামান্না রুপা/

পদ্মা রেলসেতুর মাটি কাটায় ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
পদ্মা রেলসেতুর মাটি কাটায় ঝুঁকি নেই: সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত

পদ্মা রেলসেতুর পিলারের পাশ থেকে মাটি অপসারণ নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগকে ‘ভুল ধারণা’ বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এসব কথা বলেন মন্ত্রী।

এ ছাড়া রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকার প্রতিটি রুটে বাসমালিকদের সমন্বয়ে পৃথক কোম্পানি গঠন করে গণপরিবহন পরিচালনা করা হবে। একই সঙ্গে রাজধানীর প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে একই মান, একই রঙ ও নির্ধারিত সেবার বাস পরিচালিত হবে। বাসগুলো নির্দিষ্ট স্টপেজ ও টার্মিনাল ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করতে পারবে না। এতে যত্রতত্র যাত্রী উঠানো-নামানো, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং যানজট কমবে বলে মনে করছেন তিনি।

মন্ত্রী বলেন, রাজধানীর বাস কাউন্টার ও টার্মিনাল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হবে। সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে যাত্রীবান্ধব পরিবেশ গড়ে তুলতে উন্নত ওয়েটিং রুম, টয়লেট, ফ্যান, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রিটলাইট ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস কাউন্টার অপসারণের পরিকল্পনা থাকলেও যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

সংলাপে পদ্মা রেলসেতুর পিলারের পাশে মাটি কাটার বিষয়েও ব্যাখ্যা দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে মাটি কাটার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, সেটি মূল সেতু কাঠামোর অংশ নয়। সেতু নির্মাণকালে যন্ত্রপাতি ও ভারী যানবাহন চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে ভরাট করা আর্টিফিশিয়াল মাটি অপসারণ করা হচ্ছে।

মন্ত্রী জানান, প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ শেষে ঠিকাদারের ওই মাটি সরিয়ে ফেলার কথা ছিল। তবে তা দীর্ঘদিন অপসারণ না হওয়ায় এখন স্বাভাবিক মাটির মতো দেখাচ্ছে। ফলে অনেকের মনে হয়েছে সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ওই মাটি সরিয়ে ফেললে নদীর স্বাভাবিক প্রবাহ, নৌ চলাচল এবং পরিবেশগত ভারসাম্য আরও উন্নত হবে। ফিজিবিলিটি স্টাডিতেও মাটি অপসারণকে যৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পিলারের নিরাপত্তার সঙ্গে এই মাটির সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি মাটি বিক্রি বা কাউকে সুবিধা দেওয়ার প্রকল্পও নয়; বরং মূল নির্মাণকাজের অসমাপ্ত অংশ বাস্তবায়নের প্রক্রিয়া। প্রকল্পে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৬ পিএম
গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী শান্তিরবাজার এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে আড়াইহাজার থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, ওই তিনজন নিজেদের পুলিশ পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। তবে পুলিশের দাবি, তাঁরা একটি মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত ব্যক্তিরা হলেন উপপরিদর্শক (এসআই) মামুন, এএসআই আমান ও কনস্টেবল কবির। তারা কেরানীগঞ্জ থানা এলাকায় কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় রক্ষা পান। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে বিষয়টি জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে এলাকায় নানা অভিযোগ ছিল। ঘটনার দিন তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে অনেকে তাদের ভুয়া ডিবি সদস্য সন্দেহে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে।

তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্ল্যাকমেইল বা অর্থ আদায়ের অভিযোগ থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কাউকে আটক করে চোখ বেঁধে নির্যাতনের ঘটনা কেন ঘটেছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ডিবি সদস্যরা কী উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন এবং পুরো ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মো: ইমরান হোসেন/এসএন

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১২ পিএম
কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

কুমিল্লায় আলোচিত ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার জিসান মিয়ার মামলা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই চিঠিতে নিয়োগ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

চিঠির অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা নিয়োগ সংক্রান্ত স্মারকের মাধ্যমে তাদের যে নিয়োগ প্রদান করা হয়েছিল, নির্দেশিত হয়ে তাদের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

একাধিক সূত্র জানায়, সম্প্রতি দেশব্যাপী আলোচিত ও ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ছাত্রশিবির নেতা জিসান মিয়ার পক্ষে গণমাধ্যমে বক্তব্য দিয়ে ছিলেন ওই দুই আইনজীবি। ওই বক্তব্যের কারণেই তাদেরকে এপিপির নিয়োগ বাতিল করা হয়।  

এ বিষয়ে এপিপি অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারি বিকালে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অধিকাংশ এপিপি নিজ আদালতের বাইরে আসামি পক্ষে সব ধরনের মামলা পরিচালনা করছেন, এর প্রমানও আছে। আমরা দুই এপিপি আসামির পক্ষে ওকালতনামায় স্বাক্ষর দিতে হয়নি। জিসানের পক্ষে তার ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ ওকালত নামায় স্বাক্ষর করেছেন। আমরা শুধু আসামির পক্ষে আদালতের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেছিলাম। তবে এ কারণে আমাদের নিয়োগ বাতিল করা করা হয়েছে কিনা চিঠিতে  তেমন কিছু উল্লেখ নেই।

এদিকে আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ‘সরকার নিযুক্ত একজন এপিপি কোন মামলার বিষয়ে সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্যে (মিডিয়া) এভাবে বক্তব্য রাখতে পারেন না। তাই কেউ হয়তো আইন মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করার পরই দুই জনের নিয়োগ বাতিলের  সিদ্ধান্ত আসে।

কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুলহ হক রিংকু বলেন, আমরা পিপি এবং এপিপিরা কি করতে পারবো আর কি পারবো না, তা বিধিতে বলা আছে। সরকারের নিযুক্ত হয়ে এপিপিরা সরকারের বিরুদ্ধে কোন মামলায় বক্তব্য দেয়ার সুযোগ নেই। আমাদের এপিপি দুই সহকর্মীকে পদ থেকে প্রত্যাহারের চিঠি পেয়ে দুপুরে তাদের নিকট পৌঁছে দেয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) বিকালে জিসানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতের বিচারক তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। এ সময় আদালত প্রাঙ্গনে আসামি পক্ষে এপিপি মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘শুরু থেকেই পুলিশ মামলা নিয়ে লুকোচুরি খেলছে। মামলার শুনানী করতে আইনজীবীদের ওকালত নামায় স্বাক্ষর নেয়ার সুযোগ না দিয়ে পুলিশ জিসানকে কারাগারে নিয়ে গেছে। ধর্ষণ মামলার অভিযোগ সঠিক নয়। আমরা আদালতে জিসানের সুচিকিৎসার আবেদন করেছি। অপর এপিপি সাইদুল ইসলামও অনুরুপ বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত ১১ জুন (বৃহস্পতিবার) রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম অঞ্চলের সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয় দাউদকান্দি মডেল থানায়। ডায়েরি করার দিন রাত ৮টা-৯টার দিকে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ২৫ বছর বয়সী এক বিধবা নারী বাদি হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ওই নারী উল্লেখ করেন, গত ৫-৬ মাস আগে শিবির নেতা জিসানের সঙ্গে ওই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে দুইজন প্রেমের সম্পর্কে জড়ান। গত ২০ মে শিবির নেতা জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে জিসান বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেন। জিসান তার চাচাতো ভাই সজীবকে দিয়ে বাচ্চা নষ্ট করার ওষুধ পাঠান। ওই নারীর রক্তক্ষরণ শুরু হলে তা পুনরায় সজীবকে জানান তিনি। জিসান সজীবকে দিয়ে পুনরায় ওষুধ পাঠান। পরে ওই নারী সুস্থ হয়ে উঠে জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন।

শুক্রবার (১২ জুন) উভয়ের বিয়ের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই বিয়ে থেকে বিরত থাকতেই নিখোঁজের নাটক সাজান শিবির নেতা জিসান। শনিবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জিসানকে আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

জহির শান্ত/এসএন

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:০৮ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:১৩ পিএম
টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১
ছবি: খবরের কাগজ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নাম ব্যবহার করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা বাজার এলাকায় শাহবাগ থানা ও ভূঞাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।

তিনি উপজেলার অর্জুনা বাজার এলাকার বাসিন্দা।

বুধবার (১৭ জুন) রাতে রাজধানীর শাহবাগ থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের বাসিন্দা মো. রাজা মন্ডল।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আব্দুল গাফফার হিমেল জানান, এরশাদ আকন্দ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজা মন্ডলের ছেলেকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচয় ব্যবহার করে অভিযুক্তরা।

চাকরি দেওয়ার বিনিময়ে তিনি ১২ লাখ টাকা দাবি করেন। পরে গত ৪ মে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে রাজা মন্ডলের কাছ থেকে নগদ ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাকি অর্থ চাকরি হওয়ার পরে দেওয়ার কথা ছিল।

তবে দীর্ঘ সময় পার হলেও চাকরির ব্যবস্থা করতে না পারায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়। তাই ভুক্তভোগী বুধবার (১৭ জুন) রাতে থানায় মামলা করেন।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃত এরশাদ আকন্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জুয়েল/আমান