নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামক এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার কাঁচপুর পুরান বাজার রায়েরটেক গ্রামের এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচপুরের পুরান বাজার এলাকার ইছাক মুন্সীর ভাড়াটিয়া বাড়িতে গার্মেন্টসকর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে সপরিবার বসবাস করেন। একই বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলীও। শিশুটির বাবা-মা উভয় গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেল ৩টার সময়ে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করার সময় তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এ মতাবস্থায় ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পায়।
অভিযুক্তকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, ''শিশুটির বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তারা বিষয়টি জানেন। পরে বাবা-মা অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে বিষয়টি স্বীকার করে। বাচ্চাটির পারিবারকে অভিযুক্ত বলেন, 'শয়তানে তাকে এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে।' পরে শিশুটির পরিবার এই ঘটনা সম্পর্কে ওই বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন।''
ইমরান হোসেন/জোবাইদা/