গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শনিবার (২১ জুন) রাত তিনটায় উপজেলার তেলিহাটির আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
মোর্শেদুল হক শরীফ জানান, রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে মুখ বেঁধে বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে তুলে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল এবং আলমারির চাবি নিয়ে যায়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
পলাশ প্রধান/রিফাত/