ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল মিশর বর্ষা এলেই জলজট স্মার্টফোনের নতুন সেনসেশন ‘হেলিও ৪৬’ ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: জেডি ভ্যান্স দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা মালেশিয়ায় শ্রমবাজার খোলার আশা আছে জটিলতাও নায়ক হতে প্রস্তুত এমবাপ্পে সাতসকালে ঢাকার বায়ুমান নিয়ে দুঃসংবাদ রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য? বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা আজও মেসি জাদুর অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি তারকা নারী নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে রুয়েটের দিপা নির্বিচারে হত্যাযজ্ঞ চালান জিয়াউল ৯২ শতাংশ ইসরায়েলি মনে করে ইরানই বিজয়ী ঐতিহ্যের স্থাপনা ‘গৌরীপুর লজ’ এখন ব্যাংকারদের গেস্ট হাউস নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোল করা কে এই ফিন সারম্যান? ২২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল রূপবতী সাদা মথ গাছফড়িং ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের নতুন চাকরি মিলছে না আর্জেন্টিনার সামনে এবার ইউরোপীয় পরীক্ষা, অঘটনের স্বপ্ন অস্ট্রিয়ার জয়ের খোঁজে জর্ডান-আলজেরিয়া ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের অসম লড়াই ২২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় কুরাসাও

প্রসব যন্ত্রণায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে নিলো পুলিশ

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম
প্রসব যন্ত্রণায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে নিলো পুলিশ
কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ ওই নারীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ের ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করা এক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে পাঠিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের পুলিশ। হাসপাতালে ওই নারী একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। মানসিক ভারসাম্যহীন নারীটি মা হলেও কিন্তু কেউ বাবা হলো না। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এমন সময় কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ এগিয়ে আসেন। ওই নারীকে হাসপাতাল পাঠিয়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করেন। 

সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি জানান, “আমরা দেওয়ানহাট মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছেন। তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে বলে শুনেছি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী নিরাপদে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

চমেক হাসপাতাল পুলিম ফাঁড়ির কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, হাসপাতালে ভর্তি করা মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

আবদুস সাত্তার/মাহফুজ

বর্ষা এলেই জলজট

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:২৬ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:২৮ এএম
বর্ষা এলেই জলজট
ছবি: খবরের কাগজ

বর্ষা মৌসুম এলেই কক্সবাজারের টেকনাফে জলাবদ্ধতা দেখা দেয়। প্রতিবছরের মতো এবারও একটু ভারী বৃষ্টিপাতেই উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত হচ্ছে। নষ্ট হচ্ছে বিস্তীর্ণ কৃষিজমি, বীজতলা ও মৎস্য ঘের। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষক ও খামারিদের। অপরিকল্পিত উন্নয়ন, খাল ভরাট ও অবৈধ দখলের কারণেই পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানে উপজেলার চিহ্নিত ৪০টি খাল পুনর্খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা কৃষি ও মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত বছর ভারী বৃষ্টিপাতের কারণে টেকনাফ উপজেলায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমির আউশ বীজতলা, ধানখেত, সবজি চাষ ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে প্রায় ১০৭ হেক্টর জমির ফসল আংশিকভাবে ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে চিংড়ি ঘের ও পুকুরসহ প্রায় ৮০০ হেক্টর মৎস্য খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে, এসব মৎস্য খামারে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। টানা বৃষ্টিপাতের প্রভাবে শুধু মাছের ঘের ও পুকুরই নয়, ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন পোলট্রি খামার। ফলে কৃষক ও খামারিরা আর্থিকভাবে চরম দুর্ভোগে পড়েছেন।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, খাল ভরাট ও দখলের কারণে প্রতিবছর টানা ভারী বৃষ্টিপাতে তার ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। সীমান্ত সড়কের স্লুইচ গেটের সংখ্যা বাড়ানো হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে বলে মত দেন তিনি। 

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে খাল ভরাট, দখল ও নিয়মিত খননের অভাবে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। উপজেলার সব খাল খনন, সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে তারা। 

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচি একটি সময়োপযোগী ও কৃষিবান্ধব উদ্যোগ। টেকনাফ উপজেলায় খাল খননের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় তালিকা পাঠানো হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে ও এলাকার মানুষ স্বস্তি ফিরে পাবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের খাল খনন ও পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে টেকনাফের সাবরাং, বাহারছড়া, হ্নীলা, টেকনাফ সদর ও পৌরসভা এলাকার মোট ৪০টি খালের বর্তমান অবস্থা, দৈর্ঘ্য, আয়তন, বিএস (বাংলাদেশ সার্ভে) ও দিয়ারা দাগ নম্বরসহ তালিকা এবং প্রয়োজনীয় হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছে। এগুলোকে পুনর্খনন কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

খাল দখল প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. রফিক বলেন, টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কায়ুকখালী খালটি আগের ম্যাপ ও আরএস দাগ অনুযায়ী পুনরুদ্ধার করতে হবে। খালের দুই পাশ থেকে সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করে খালটির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোহাম্মদ অনীক চৌধুরী বলেন, টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্র ও প্রধান পানি নিষ্কাশন পথ হিসেবে পরিচিত কায়ুকখালী খাল পুনর্খননের কাজ খুব শিগগির শুরু হবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) ম্যাপ অনুযায়ী খাল খনন ও অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হবে। আগের ম্যাপ অনুসারে উচ্ছেদ কার্যক্রম চালানো হলে অনেকের মালিকানাধীন জমি খালের আওতায় পড়তে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, পৌর এলাকার গুরুত্বপূর্ণ বড় খাল ও হেচ্চ্যা খালের সংস্কার কাজও দ্রুত শুরু করা হবে।

ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক খাল খনন কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে টেকনাফের ৪০টি খাল দখলমুক্ত করে পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য খালের তালিকা ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:১৯ পিএম
সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চন নগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাঞ্চননগর গ্রামের কবির হোসেন (৩০) এবং শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কবির ও শহিদুল মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে অবস্থিত জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি থাকে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

আসাদ জামান/রিফাত/

কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:০৮ পিএম
কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘা আইড় মাছ। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন এক স্কুলশিক্ষক। পরে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে সম্ভাব্য মূল্যে বিক্রি করা হবে বলে জানা গেছে। সেই হিসাবে মাছটির বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা। এদিকে বিরল আকৃতির মাছটি দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষজন।

রবিবার (২১ জুন) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তাঁর সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোরে ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘা আইড়টি জালে ওঠে।

জানা যায়, মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুলশিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু।

তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। এ সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘা আইড়টি ধরা পড়ে। প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় আমি মাছটি কিনে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে মাছটি প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি হবে।’

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়া অবশ্যই সুখবর। মৎস্যসম্পদ সংরক্ষণে আমরা সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সিরাজ/রিফাত/

অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:০৫ পিএম
অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের
খবরের কাগজ গ্রাফিকস

নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় অজু করার সময় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। আহত শিক্ষার্থী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, বজ্রপাতে আহত চার শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৬ পিএম
মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ
মারিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ছয় দিন আগে নিখোঁজ হওয়া সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়ার (১৪)।

রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। তিনি সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১০ জুন বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময় নিচতলায় অবস্থিত অষ্টম শ্রেণির ‘ক’ শাখার একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পায়। পরে ১৫ জুন উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয় এবং তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়।

স্বজনদের দাবি, টিসি দেওয়ার সময় আলিফের অভিভাবক উপস্থিত থাকলেও মারিয়া সেখানে ছিল না। পরে তার পরিবারের কাছে টিসির কাগজ পৌঁছে দেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই মারিয়া নিখোঁজ ছিল। বাড়ি থেকে বের হওয়ার আগে সে নিজের ব্যবহৃত মোবাইল ফোন রেখে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের ছয় দিন পর রবিবার বিকেলে চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপে স্কুলব্যাগসহ একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছিল এবং এটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মরদেহের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তার পড়নে ছিল স্কুল ইউনিফর্মের বোরখা। গলায় একটি ওড়না পেঁচিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলের পাশেই মারিয়ার ব্যবহৃত স্কুলব্যাগ পাওয়া যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি এটা মারিয়ার লাশ। তারপরও পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আলামত পরীক্ষার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’

আসাদ জামান/রিফাত/