সিলেটের একমাত্র প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংয়ে পাথর লুটের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেছেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল সরকার খবরের কাগজকে বলেন, ‘মামলায় ৪০ হাজার ঘনফুট পাথর লুটের অভিযোগ করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫০ জন আসামির নাম রাখা হলেও পুলিশ তদন্ত করে জড়িতদের নাম ও ঠিকানা বের করবে।’
মামলার এজহারে বলা হয়েছে, ৪০ হাজার ঘন ফুট পাথর লুট করা হয়েছে। লুটের পাথর থেকে এখন পর্যন্ত উদ্ধার করে প্রতিস্থাপন করা হয়েছে ২২ হাজার ঘনফুট। তবে উপজেলা প্রশাসনের একটি সূত্র বলছে, গত ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিন ধরে জাফলং এলাকায় কয়েক লাখ ঘনফুট পাথর লুটপাট হয়।
এ ঘটনায় যৌথবাহিনী ও প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে। গত পাঁচ দিনে লুট হওয়া পাথর উদ্ধার করে জাফলংয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। লুট হওয়া পাথরের তুলনায় উদ্ধার অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
> সাদা পাথর লুটের তদন্তকালে ইউএনও বদলি
> এবার জৈন্তাপুরে রাংপানির ‘রাঙা’ পাথর লুট!
> ভোলাগঞ্জ রোপওয়ে-সাদা পাথর: আ.লীগে শুরু, বিএনপিতে বিনাশ
> দুই দিনে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার, ভোল পাল্টাল স্থানীয় বিএনপি-জামায়াত
> সাদা পাথর লুটের মামলার একমাত্র সাক্ষী গণমাধ্যমে প্রকাশিত সংবাদ!
>
রিফাত/