ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া ইউএনও ফেরদৌস আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
গত ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
ফেরদৌস আরার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। আর শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্তব্যরত অবস্থায় প্রচণ্ড মাথাব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়েন ইউএনও ফেরদৌস আরা। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউএনও ফেরদৌস আরা।
তার মরদেহ শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে বলেও জানান রবিউল হাসান ভূঁইয়া।
আজিজুল সঞ্চয়/অমিয়/