নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিলস লিমিটেডের কারখানায় বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন বরকত নামে আরেক শ্রমিক।
বরকতকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে তারাব পৌরসভার মৈকুলী এলাকায় অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, রাত ২টার দিকে বিক্রমপুর স্টিল মিলসে লোহা গলানোর বাট্টি বিস্ফোরণ হয়। এ সময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত দগ্ধ হন। তাদের রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে ভোরে আলম হোসেন মারা যান।
দগ্ধ বরকতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রুবেল শিকদার/অমিয়/