ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম

একাত্তরের পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধী ছাড়া পছন্দের প্রার্থীকে ভোট দিন: সাদেক আহমেদ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
একাত্তরের পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধী ছাড়া পছন্দের প্রার্থীকে ভোট দিন: সাদেক আহমেদ
ছবি: খবরের কাগজ

একমাত্র ৭১-এর পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে যাকে পছন্দ হয় ভোট দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব সাদেক আহমেদ খান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাদেক আহমেদ খান বলেন, 'সামনে নির্বাচন। সবাই ভোটকেন্দ্রে যাবেন। তিনটার্ম ভোট দিতে পারি নাই। সবাইকে বলবেন ভোট দেওয়া নাগরিক কর্তব্য। শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভোট দিবেন না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আর যারা এখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে। কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। ওদেরকে আমরা চিনি। যাকে পছন্দ হয় ভোট দিন, একমাত্র ৭১-এর পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে।'

তিনি বলেন, 'যে ছেলেগুলো জীবন দিলো ওরা কিন্তু অস্ত্র ছাড়াই বুক চিতিয়ে দিয়েছে। আমরা কিন্তু অস্ত্র দিয়ে অস্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছি। শত শত ছেলে জীবন দিয়েছে। শুধু ওরা না জুলাই যোদ্ধার ভাতা পায় ৭৩ হাজার। ওদের ৭৫ শতাংশ হকার, শ্রমিক, কৃষক। মাত্র ২৩ শতাংশ ছাত্র। বাকিরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এটাই প্রমাণ হলো যে সব শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে যোগ দিয়েছিল বলেই আমরা একটা অপশাসন থেকে মুক্তি পেলাম। যেখানে আমার আপনার কথা বলার অধিকার ছিল না। গুম খুন নির্যাতন ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। শত শত ছেলে গুম হয়েছে। হাজার হাজার পিতামাতার বুক খালি করেছে এই হাসিনা। যার কারণে আল্লাহর বিধান সে বিতাড়িত হয়েছে।' 

বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, 'আমরা যারা মুক্তিযোদ্ধা তারা আওয়ামী লীগ করতে পারেন এটা দোষের কাজ না। আওয়ামী লীগ করে যদি অপরাধ না করে থাকেন, মানুষের ওপর নির্যাতন না করে থাকেন, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যদি মুক্তিযোদ্ধা তালিকায় না ঢুকিয়ে থাকেন। বুক ফুলিয়ে আসেন আমরা একসঙ্গে কাজ করি।'

সাদেক আহমেদ খান বলেন, 'শেখ মুজিবকে ভালোবাসা অন্যায় না। যেমন অন্যায় না জিয়াউর রহমান বীর উত্তমকে ভালোবাসা। আমরা এই দুই মহান নেতাকে নিয়ে বিপদে পড়তে চাই না। উনারা চলে গেছেন আর কোনোদিন আসবে না। কেন এই দুইজনকে নিয়ে রাজনৈতিক মতলবের কারণে বিতর্ক করেন। জিয়াউর রহমান মারা গেছে একটা পয়সা ছিল না ব্যাগে। একজন সৎ মানুষ জীবনে শেখ মুজিবকে নিয়ে একটা কথাও বলে নাই। শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিলেন জিয়াউর রহমানকে নিয়েও একটা কথা বলে নাই।'

বীর মুক্তিযোদ্ধা বলেন, 'জিয়াউর রহমানের ঘোষণার কারণেই তখন দেশের পাঁচটা ক্যান্টনমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা ও সদস্যরা বিদ্রোহ করে যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধারা সত্য কথাটা বলেন। কোমরটা সোজা করে দাঁড়ান। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমি বিশ্বাস করি আপনাদের সম্মান আমরা পুনরুদ্ধার করতে পারবো।' 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম জানু। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

তাসলিমা আক্তার/সুমন/

গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬
গোপালগঞ্জে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম। — ছবি: খবরের কাগজ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
 
ইতোমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সেনাবাহিনীকে মাঠে দেখা না গেলেও দুপুরের পর জেলা জুড়ে সেনাবাহিনীর টলহ দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে করা হয়েছে তল্লাশি।
 
তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দুপুরে গোপালগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে পরে তারা কেক কাটেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
 
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা তাদের মতো করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। এখন পর্যন্ত জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।
 
তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্ঠা করা হলে তা কঠোর হাতে দমন কর হবে বলে জানান জেলা প্রশাসক।
 
বাদল সাহা/আজহার

চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১৮ পিএম
চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
ছবি: খবরের কাগজ

চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

তিনি বক্তব্যে বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি।

তিনি বলেন, জেলার আট উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সি ৪২ হাজার ৮টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকাকেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।

এই কাজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্য দেন।

ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক আলম পলাশ ও ফারুক আহম্মেদ।

ফয়েজ/খাদিজা রুমি/

বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নিহত কিশোর 'মুসা'। ছবি: খবরের কগজ

বরগুনার তালতলী উপজেলায় একটি বালুবাহী জাহাজের নিচে আটকে থাকা মুসা (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের ছকিনাখাল এলাকা থেকে স্থানীয় জেলেরা মরদেহটি উদ্ধার করেন।

মুসা উপজেলার নিদ্রার চর এলাকার চাঁন মিয়া ও পাখি বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মুসা ইদুপাড়া গ্রামের শিশু জালাল উদ্দিন রুমির সঙ্গে ছকিনাখালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর রুমি বাড়িতে ফিরে এলেও মুসা আর ফেরেনি।

রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে রুমি জানায়, গোসলের সময় মুসা পানিতে ডুব দেওয়ার পর আর উঠেনি। সে ভেবেছিল, মুসা হয়তো অন্যদিক দিয়ে বাড়িতে চলে গেছে।

পরে রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় জেলে ফারুক, জামাল ও বেল্লালসহ কয়েকজন খালে জাল ফেলেন। একপর্যায়ে রাত ১১টার দিকে এমভি ইসলাম মোল্লা নামের একটি বালুবাহী জাহাজের নিচ থেকে মুসার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, পানির স্রোতে ভেসে গিয়ে মুসা জাহাজের নিচে আটকে পড়তে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন অপু/আজহার/

সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনকে ‘ভাই’ ডাকায় তিনি অসন্তুষ্ট হয়েছেন। এ সময় তাকে ‘মহোদয়’ বলে সম্বোধন করতে এক সাংবাদিককে নির্দেশ দিয়েছেন এই সিভিল সার্জন। এরপর ‘মহদোয়’ না বলে তাকে ‘ভাই’ বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একই সঙ্গে হাসপাতালের অনিয়মের সংবাদ তাকে কে দিয়েছে, সেই গোপন তথ্য ও সোর্সের নাম বারবার জানতে চান তিনি।

সোমাবার (২২ জুন) সিরাজগঞ্জে কর্মরত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হাসপাতালে ওষুধ সরবরাহে অনিয়ম নিয়ে তার পেশাগত বিষয়ে সিভিল সার্জনের কাছে মন্তব্য জানতে চাইলে ডা. নুরুল আমীন বলেন, ’আপনি কাকে ভাই বলছেন? আপনি একজন সিভিল সার্জনকে ভাই বলতে পারেন না। আমি একজন জেলা পর্যায়ের কর্মকর্তা। আপনি আমাকে ‘মহোদয়’ বলেন। আমাকে ভাই বলার কোনো অধিকার আপনার নেই।’

শুধু তাই নয়, এই সিভিল সার্জন উল্লাপাড়ার ৫০ শয্যার হাসপাতালে মজুত থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে তাকে তথ্য দেওয়া সূত্রের নাম প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে চাপ দেন।

এই কথোপকথনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে সাংবাদিক ও সুশীল সমাজে ক্ষোভের সৃষ্টি হয়।

মূলত, সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার জন্য সবসময় তাদের সূত্র বা সোর্সের নাম গোপন রাখেন। কিন্তু সিভিল সার্জনের কাছে যে তথ্য চাওয়া হয়েছিল তা দেওয়ার পরিবর্তে সিভিল সার্জন নুরুল আমীন উল্টো সাংবাদিককে একের পর এক পাল্টা প্রশ্ন করতে থাকেন। এই সাংবাদিক সেখানে কেন গিয়েছিলেন? কে তাকে তথ্য দিয়েছে?

সরকারি চাকরির বিধিমালায় যা আছে:

বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা জনগণের সেবক, তাদের প্রভু নন। যদিও অতীতে কিছু ক্ষেত্রে তাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করার প্রচলন ছিল, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়মটি বাতিল করেছে।

সংবিধান এবং সরকারি চাকরি বিধি অনুসারে জানা যায়, সংবিধানের ২১(২) ধারা অনুসারে, প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হলো সর্বদা জনগণের সেবা করার জন্য সচেষ্ট থাকা। কোনো আইন বা প্রবিধানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জনসাধারণকে তাদেরকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে বাধ্য করার কোনো বিধান নেই।

এ ছাড়াও, সম্প্রতি সরকার সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার নিয়ম বা বাধ্যবাধকতা বাতিল করেছে।

এ বিষয়ে আরও জানতে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে উল্লেখিত ঘটনায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ সরবরাহের বিভিন্ন অনিয়ম নিয়ে টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর সিভিল সার্জনের তত্বাবধানে আজ মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সরজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার সন্ত্রাসী ইমন রাউজানের হত্যা মামলায় জড়িত। তিনি দুবাইয়ে পলাতক বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মোবারক হোসেন ইমন বা ডেভিড ইমন নন বলে জানায় সিএমপি। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার একটি হোটেল থেকে ইমন নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সন্ত্রাসী চট্টগ্রামের রাউজানের হত্যা মামলায় জড়িত। কিন্তু তিনি বড় সাজ্জাদের সহযোগী নন।

সিএমপির সহকারী কমিশনার ও মুখপাত্র আমিনুর রশিদ বলেন, ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার বিষয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। ডেভিড ইমনকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য ইমন।’

আবদুস সাত্তার/আজহার