ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা

রূপগঞ্জে ডাকাতি, ব্যবসায়ীদের হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
রূপগঞ্জে ডাকাতি, ব্যবসায়ীদের হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ব্যবসায়ীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কের দড়িকান্দি শীতলছায়া ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান,  ভোর চারটার দিকে দরিকান্দি এলাকার মাছ ব্যবসায়ী আব্দুল খালেকসহ আরো চারজন সিএনজি যোগে ভূলতা মাছের আড়তে আসছিলেন। উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কের দড়িকান্দি শীতলছায়া ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছা মাত্র ১২ থেকে ১৪ জনের একদল দুর্ধর্ষর ডাকাত পিস্তল ও রামদা চাপাতিসহ নানা ধরনের অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসায়ীদের গতিরোধ করে। পরে তাদেরকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা প্রায় লক্ষাধিক টাকা ও মোবাইল সেট লুটে নেয়।

এ সময় ডাকাতের কবলে পড়া আলী হোসেন নামের এক ট্রাক ড্রাইভার পাশের দড়িকান্দি এলাকায় গিয়ে স্থানীয় এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ডাকাতের কবলে পড়া আব্দুল খালেকসহ অন্যান্যদের উদ্ধার করেন এবং এলাকাবাসীকে এগিয়ে আসতে দেখে ডাকাতরা পালিয়ে যান।

তারা আরো জানান, রূপগঞ্জ উপজেলার বালিয়াপাড়া-গোলাকান্দাইল সড়ক দিয়ে প্রায় ৪০ গ্রামের মানুষ চলাফেরা করেন। ভুলতা এলাকাটি কর্মযজ্ঞ ও ব্যবসায়ী এলাকার হিসেবে এখানে নানা ধরনের কর্মজীবী ও ব্যবসায়ীরা এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। রাত বারোটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিভিন্ন সময়ে এ সড়কে চলাচলরত কর্মজীবী ও ব্যবসায়ীরা ডাকাতের কবলে পড়েন। দীর্ঘদিন ধরে এসব ঘটনা ঘটলেও ভুলতা পুলিশ ফাঁড়ির তেমন কোন ভূমিকা নেই।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোন প্রকার কথা না বলে পুলিশ ফাঁড়ি ত্যাগ করে চলে যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। যারা ভুক্তভোগী তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: রুবেল শিকদার/এসএন

ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ,  মাদরাসাশিক্ষক আটক
মাদরাসা শিক্ষককে উদ্ধার থানায় নিয়ে যাওয়ার সময়। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আমির হোসেন ওই মাদরাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছুটির পর এক শিক্ষার্থীকে উপহার দেওয়ার কথা বলে তার সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ সময় শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মাদরাসার সামনে থাকা কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে থানায় নিয়ে যায়৷

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনকেবি নয়ন/আজহার/

রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলের সুপার ও দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) তাদের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৮ জুন মেহেদীর বাবা জিয়া উদ্দিন একাডেমির অধ্যক্ষসহ দুই শিক্ষক ও ১৫ জন ছাত্রের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম (৪৮) ও ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি (১৯)।

ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীসহ কয়েকজন ছাত্রকে চোর আখ্যা দিয়ে মারধর করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় আবাসিক হলের বারান্দা থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ করেন। মেহেদীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী,  বিদ্যালয় এর অভিভাবক  ছাত্রছাত্রীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩
শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদ ও আটক তিন ব্যক্তি। ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

এর আগে ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ এসব মদ জব্দ করা হয়।

আটকরা হলেন- রুবেল মিয়া (৪৫), লালচাঁন (২৩) এবং আলমগীর (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার করা মদের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

শাকিল মুরাদ/আজহার/

 

মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:১১ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুমিল্লার ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে স্মৃতি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। এতে সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে আট বছর বয়সি ওই শিশুর মৃত্যু হয়। এ সময় স্মৃতির মা কোহিনূর আক্তার মেয়ের পাশে থেকেও তাকে পানি থেকে উঠাতে পারেননি। 

স্মৃতি লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সোমবার সকালে স্মৃতির মা কোহিনূর আক্তার খবরের কাগজকে বলেন, রবিবার মামার বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড ছোটরা মফিজাবাদ কলোনিতে এসেছিল স্মৃতি। রাতে তাকে নিয়ে নিজ বাসায় যাচ্ছিলেন তিনি। সন্তানের হাত ধরেই হাঁটছিলেন। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন দুজনেই। হঠাৎ মেয়ে মায়ের হাত থেকে পড়ে যায় ড্রেনে। মুহূর্তেই পানির স্রোত তাকে দূরে টেনে নিয়ে যায়। এরপর প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করেন স্থানীয়রা। সেখান থেকে একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ততক্ষণে প্রাণ হারিয়েছে স্মৃতি।

কোহিনূর আরও বলেন, ড্রেনের উপর স্ল্যাব থাকে না কীভাবে আমি জানতে চাই। স্ল্যাবের উপর তো গাড়ি চলে না যে ভেঙে যাবে। আজকে আমার মেয়ে হারিয়েছে, কাল যে আর কারও সন্তান হারাবে না এই নিশ্চয়তা কে দেবে?’

স্থানীয় বাসিন্দারা বলেন, স্ল্যাবগুলো না থাকায় ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। একটি শিশুর প্রাণ ঝরে গেল অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার খবরের কাগজকে বলেন, আমরা ঘটনার খোঁজ নিয়েছি। এটি একটি দুর্ঘটনা।

জহির শান্ত/থিওটোনিয়াস/

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই
ছবি: খবরের কাগজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও দ্রুত বাড়তে শুরু করেছে। ফলে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে আবারও দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর- এই পাঁচটি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর নিচু এলাকা ও ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে।

সোমবার (২২ জুন) সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬২ মিটার যা বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার। এ পয়েন্ট গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিতহচ্ছে।

অন্যদিকে, কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৯ মিটার যা বিপদসীমা ১৪ দশমিক ৮০ মিটার। এই পয়েন্টে গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানির তীব্র স্রোতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অবশিষ্ট অংশ। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা হচ্ছে ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।ভারীবৃষ্টিপাতের কারণে আরো কয়েকদিন যমুনা নদীর পানি বাড়তে পারে।পানি বাড়লেও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্যার কোন শঙ্কা নেই। ভাঙন এলাকাগুলোতে পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করা হয়েছে।

সিরাজুল ইসলাম/আমান/