সিরাজগঞ্জে নদী দূষণের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানবন্ধন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিকসমাজের ব্যানারে এ কর্মসূচির পালন করেন।
‘নদী বাঁচাও, দেশ বাঁচাও জাগো বাহে জাগো স্লোগানে মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসআর কেমিক্যাল ও মজুমদার কোম্পানির বর্জ্য নদীতে ফেলায় পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে মাছসহ জলজ প্রাণীরক্ষতি হচ্ছে এবং নদীপাড়ের মানুষের মধ্যে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। অবিলম্বে দূষণবন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে আরে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামীম,রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনএবং সিরাজগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি, সিনিয়র সাংবাদিক দীপক কুমারকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিরাজুল ইসলাম শিশির/এসএন