সিলেটে এ বছর জনপ্রতি ফিতরা ১১০ টাকা নির্ধারণ করেছে জালালাবাদ ইমাম সমিতি। সিলেটের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও ইমাম-খতিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় যাকাত ও ফিতরার হার চূড়ান্ত করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) জালালাবাদ ইমাম সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত ২ মার্চ রাত ১০টায় সিলেট নগরীর সিলকো টাওয়ারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি, বায়তুল আমান জামে মসজিদের ইমাম শায়খুল হাদীস মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর শিক্ষাসচিব মাওলানা মুফতী আতাউল হক জালালাবাদী।
সভায় স্বর্ণ ও রৌপ্যসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের চলমান বাজার মনিটরিং রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলে ফিতরার পরিমাণ ধার্য করার হয় আটা দিয়ে ১১০ টাকা, যব দিয়ে ৫৫৪ টাকা, খেজুর দিয়ে ৭৫৯ টাকা এবং কিশমিশ দিয়ে ২ হাজার ৬৪০ টাকা।
অন্যদিকে সনাতনী রৌপ্যের চলমান বাজার ধরের উপর ভিত্তি করে যাকাতযোগ্য সম্পদের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ১৬৫ টাকা। অর্থাৎ কারও কাছে যদি নিত্যপ্রয়োজনীয় সম্পদ ছাড়া সর্বনিম্ন ১ লাখ ৮৬ হাজার ১৬৫ টাকা বা সমমূল্যের সম্পদ থাকে এবং তা এক বছর পূর্ণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির এর ২ দশমিক ৫ শতাংশ যাকাত আদায় করতে হবে।
সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, দারুসসালাম খাসদবীর মাদরাসার মুহাদ্দিস, সমিতির সহসভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামালুদ্দিন, সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, কুমারপাড়া মসজিদের ইমাম হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ, কদমতলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, হাজারীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুনিব, মাওলানা আবুল হোসেন, সিলেট মসজিদের ইমাম মাওলানা মুফতি জশিম উদ্দিন, মুফতি আজির উদ্দিন জেহাদী, মুফতি আব্দুস সালাম, হাফিজ মাওলানা নূর আহমদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফজল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সিরাজুদ্দিন আনসারী, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা ইয়াহইয়া।
অমিয়/