ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের  দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণ: সচ্ছলতা ফেরাতে গিয়ে সব শেষ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম
মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণ: সচ্ছলতা ফেরাতে গিয়ে সব শেষ
মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন সদর আলী। তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: খবরের কাগজ

পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সদর আলী। পরিকল্পনা ছিল ঋণের বোঝা কমিয়ে দুই মেয়েকে লেখাপড়া করিয়ে ভালো জায়গায় বিয়ে দেওয়া। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা সেই স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা সদর আলী (৪৫)। নিহতদের আরেকজন লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা তাজ উদ্দিন। পরিবারের অভাব মেটাতে তিনিও গিয়েছিলেন মালদ্বীপে। কিন্তু সেখান থেকে আর জীবিত ফেরার সুযোগ থাকল না। 

জানা গেছে, সদর আলী বানিয়াচংয়ের উপজেলার মহব্বতখানি মহল্লার বাসিন্দা। গত ১২ মার্চ রাতে সাহরির আগে রান্না করা খাবার গরম করার সময় মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দিগুরা আইল্যান্ডের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ বাংলাদেশি নিহত হন। আহত হন আরও দুইজন।

শনিবার সদর আলীর বাড়িতে গিয়ে শোকের মাতম দেখা যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল সদর আলী তিন সন্তানের জনক ছিলেন। সংসারের সচ্ছলতা ফেরাতে এবং কন্যাদায় থেকে মুক্তি পেতে প্রায় দুই বছর আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান। কিন্তু প্রবাস জীবনের ভয়াবহ এই দুর্ঘটনা তছনছ করে দিয়েছে পরিবারের সব প্রত্যাশা।

নিহতের বড় মেয়ে মীম আক্তার বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবার মৃত্যুর খবরে তিনি ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে মীম জানান, শুক্রবার ভোরে সাহরি খেতে বসার সময় মালদ্বীপ থেকে বাবার এক সহকর্মী ফোন করেন। ফোনে তিনি জানান, তাদের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সদর আলীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। কিছুক্ষণ পর আবার ফোন করে সদর আলীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এ খবর শোনার পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

মীম বলেন, ‘বাবা আমাদের ভালো ভবিষ্যতের জন্য বিদেশে গিয়েছিলেন। এখন আমরা কীভাবে চলব, আমাদের পড়াশোনা কীভাবে হবে, কিছুই বুঝতে পারছি না।’

নিহতের বড় ভাই জমির আলী জানান, তারা আট ভাই। এর মধ্যে সদর আলী ছিলেন চার নম্বর। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েরা বড় আর ছেলেটি অষ্টম শ্রেণিতে পড়ছে।

তিনি বলেন, ‘সংসার চালাতে গিয়ে সদর আলী অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। মেয়েদের বিয়ের চিন্তা আর সংসারের দায়ে শেষ পর্যন্ত এই বয়সেই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা অনেক নিষেধ করেছিলাম। কিন্তু সে বলত— মেয়েগুলো বড় হয়েছে, তাদের বিয়ে দিতে হবে।’

জমির আলী আরও জানান, দেশে থাকতেই সদর আলীর কিছু ঋণ ছিল। পরে বিদেশ যাওয়ার জন্য বিভিন্নজনের কাছ থেকে উচ্চ সুদে আরও ঋণ নেন তিনি। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার বেশি ঋণের বোঝা রয়েছে। এখন সেই ঋণ শোধ করা এবং পরিবার চালানো- দুটোই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিহতের ছোট ভাই জয়ধর আলী বলেন, ‘পরিবারটি এখন চরম বিপদে রয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা এবং পরিবারটির পাশে দাঁড়ানো হোক।’

ঈদ কেনাকাটার টাকা পাঠাতে চেয়েছিলেন তাজ উদ্দিন
পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় চার লাখ টাকা ব্যয় করে ছয় মাস আগে মালদ্বীপে পাড়ি জমান তাজ উদ্দিন। সেখানে একটি নির্মাণাধীন আবাসিক হোটেলে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। শুক্রবার বিকেলে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন পাগলপ্রায়।

নিহতের স্ত্রী অনন্তি বেগম স্বামীর মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি জানান, ছয় মাস আগে ধারদেনা করে মালদ্বীপে যান তাজ উদ্দিন। ঘটনার দুদিন আগে তার সঙ্গে কথা হয়। ঈদে কেনাকাটার জন্য তিনি টাকা পাঠাতে চেয়েছিলেন। কিন্তু কে জানত, ওইটাই ছিল তার সঙ্গে শেষ কথা। পরিবার সূত্রে জানা গেছে, তাজ উদ্দিন চার বোনের একমাত্র ভাই। তার চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।  

নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার সময় আসল র‍্যাব সদস্যদের হাতে বেলাল হোসেন (৪৫) নামে এক নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (২২ জুন) বিকেলে চৌমুহনী চৌরাস্তার জেলা পরিষদ সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে প্রতারক বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মজনু/রিফাত/

সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:০২ পিএম
সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী
ছবি: খবরের কাগজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্ভাব্য সহিংসতা এড়াতে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এদিকে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় পৌঁছায় সেনাবাহিনীর এ দল। আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত মোতায়েন থাকবে সেনাবাহিনী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্যান্য সংস্থাকে সহযোগিতা করতে এক সপ্তাহের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনাসদস্য রয়েছেন তা নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জে এখনো কোনো খারাপ প্রভাব পরেনি। আশঙ্কামুক্ত থাকায় জেলার জীবনযাত্রা ছিল পুরোপুরি স্বাভাবিক। সাধারণ মানুষ আতঙ্ক ছাড়াই বাইরে বের হয়েছেন। যান চলাচলও ছিল স্বাভাবিক।

সোমবার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাতের লেখা এক চিঠিতে ছয় জেলায় সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকাল ২৩ জুনও জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এ জেলার মানুষ শান্তিপ্রিয়, তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার কোনো আশঙ্কা নেই। তবুও জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে জেলায় পৌঁছেছে।

বাদল সাহা/নাঈম

রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল
ছবি: খবরের কাগজ

ভারতের আগ্রাসন, গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ এবং উগ্র হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে কালেমা খচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার ডিগ্রিরচর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামপুরের ডিগ্রিরচর এলাকার স্থানীয় জামিয়া মফিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ডেফলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাফেজ লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিগ্রিরচর জামিয়া মফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আবু রায়হান, মাওলানা আহামাদউল্লাহ বিন আমান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক শামসুদ্দোহা সজিব, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাওলানা নাজমুল হুসাইনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা ভারতীয় আগ্রাসন, গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ ও উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে জনগণকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাওলানা জুলফিকার আলী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শাহিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরগোয়ালিনী ইউনিয়ন শাখার আমির মাওলানা আমিনুর ইসলামসহ অন্যান্যরা।

সভা শেষে অংশগ্রহণকারীরা ডেফলা সেতুর বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে কালেমা খচিত পতাকা উত্তোলন করেন।

আসমাউল আসিফ/নাঈম

নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া। ছবি: খবরের কাগজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় গাজীপুরেও সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–২।

সোমবার (২২ জুন) ওই মন্ত্রণালয়ের সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ চিঠিটি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক-২ শাখা থেকে পরিপত্রের চিঠি আমরা পেয়েছি। তাতে পরিষ্কার করে বলা আছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রম, বিশেষ করে বেআইনি মিছিল শোডাউন করার প্রচেষ্টা আছে এবং এর ফলে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা ইতোমধ্যে আমাদের কাছে রিপোর্ট করেছেন। তারা এখানে আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন বিঘ্ন না ঘটে সেজন্য কাজ করবেন। তাদের পাশাপাশি আমাদের জেলা পুলিশ আছে, মেট্রোপলিটন পুলিশ আছে, আনসার ও বিজিবি সদস্যরাও কাজ করবেন। আমরা আমাদের পক্ষ থেকে সরকারি নির্দেশ পালনের ক্ষেত্রে সরকার ঘোষিত এবং নিয়োজিত বাহিনীগুলোকে সহায়তা করে যাচ্ছি। যাতে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এখানে বিশাল সংখ্যক সেনাসদস্য অবস্থান নিয়েছেন। যেহেতু আমাদের জেলায় প্রচুর সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ওনাদের এসেস্ট করবেন। 

পলাশ/নাঈম

ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব গ্রহণ করে।

জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে সেনাসদস্যরা মাঠে কাজ করবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

নয়ন/রিফাত/