ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
তৃণমূলে অভ্যুত্থান শীর্ষ পদ থেকে মমতাকে বাদ পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাইকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার নেইমার কি আর খেলবে বিশ্বকাপ? পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’ রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা?

চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ের সব সেক্টর শতভাগ ডিজিটালাইজ করা হবে

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম
রাজস্ব আদায়ের সব সেক্টর শতভাগ ডিজিটালাইজ করা হবে
চট্টগ্রাম চেম্বারের আয়োজনে প্রাক বাজেট মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি: খবরের কাগজ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘আগামীতে এনবিআরভুক্ত রাজস্ব আদায়ের সব সেক্টর শতভাগ ডিজিটালাইজ করা হবে। নিজের দপ্তরে বসেই সরকারি সব ধরনের রাজস্ব জমা দেওয়া যাবে। এতে অনিয়ম, ব্যবসায়ীদের হয়রানি ও দুর্নীতি কমবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আবদুর রহমান খান বলেন, ‘দেশে ব্যবসাবন্ধব পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে এনবিআর। বন্ধ কলকারখানাগুলো চালুর ব্যাপারেও সরকার উদ্যোগ নিচ্ছে। কাস্টম হাউস, কর, ভ্যাটে ব্যবসায়ীরা যাতে হয়রানির স্বীকার না হন, সে জন্য ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। কোনো কর্মকর্তা হয়রানি করলে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন। ওই কর্মকর্তা কীভাবে সরকারি চাকরি করে বেতন ভাতা খান সেই প্রশ্ন তুলতে পারেন ব্যবসায়ীরা।’  

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ব্যবসায়ীরা করনীতি সহজীকরণ, ভ্যাট ব্যবস্থার সংস্কার এবং শিল্পবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। চেম্বারের প্রশাসক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রাম ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন। 

চেম্বারের প্রশাসক মো. মোতাহার হোসেন বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই রাখতে হলে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি করের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, করজাল সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ কমানোর আহ্বান জানান। এ বছর চিটাগং চেম্বারের সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়কর বিষয়ক ৩৩টি, ভ্যাটবিষয়ক ৩৬টি ও শুল্ক বিষয়ক ৬৭টি প্রস্তাবনা পেশ করেন। 

প্রশাসক আরও বলেন, সরকারের রাজস্ব আয় যেমন বাড়াতে হবে তেমনি যারা রাজস্ব জোগান দেন অর্থাৎ শিল্পপতি, ব্যবসায়ী ও করদাতাদের বিষয়টিও মাথায় রেখে নিয়মনীতি মেনে যারা নিয়মিত রাজস্ব প্রদান করছেন তাদের ওপর করের বোঝা না বাড়িয়ে করের পরিসর বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে টিকিয়ে রাখতে বিশেষ প্রণোদনা ও কর রেয়াত প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল কর ব্যবস্থার বাস্তবায়নে বিদ্যমান জটিলতা দূর করার ওপর জোর দেন তারা। এ ছাড়া আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, কাস্টমস কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততা বৃদ্ধির দাবি জানান ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের কিছু প্রস্তাবনা লিখিত আকারে এনবিআর চেয়ারম্যানকে দেন। 

এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, একটি ব্যবসাবান্ধব, স্বচ্ছ ও আধুনিক কর ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আসন্ন বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহিত করার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইমেন চেম্বারের সভাপতি মিজ আবিদা মোস্তফা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফরিদুল আলম, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক, বিজিএমইএ সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন, জিপিএস ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, মহি উদ্দিন চৌধুরী প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য (আয়কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর ও সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ।  

চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো পণ্য আমদানিকালে ভ্যাট কেটে রাখা হয়। পরে পণ্য তৈরি করে বিক্রির সময় ওই ভ্যাট ফেরত দেওয়ার বিধান রয়েছে। কিন্তু পণ্য বিক্রির পরও ফেরতযোগ্য ভ্যাট আর পাওয়া যায় না। ভ্যাট ফেরত পেতে অনেক খড়কুটা পোড়াতে করতে হয়। এই হয়রানি বন্ধ করা হোক।   

বিজিএমইএ সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন বলেন, রপ্তানির ক্ষেত্রে সরকার ইনসেনটিভ দেয়। সেই টাকা পেতে ওই ইনসেনটিভের অর্ধেক টাকা স্পিরিট মানি হিসেবেও চলে যায়। নানা তদন্ত করে এরপর দেওয়া হয় টাকা। এ ক্ষেত্রে রপ্তানি ডকুমেন্ট দেখে বাংলাদেশ ব্যাংক এক ক্লিকেই টাকা আমদানিকারককে দিয়ে দিতে পারে। এ রকম সহজ পদ্ধতি ব্যবহার করতে হবে এনবিআরকে।  

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক বলেন, ‘আমি একটি পণ্যের কাঁচামাল আমদানি করলাম ৪০ টাকা কেজি হিসেবে। কিন্তু কাস্টমস ওই চালানকে ৬০ টাকা কেজি হিসেবে এসেসমেন্ট করল। ওই টাকা হিসেবে আমাকে শুল্ককর আদায় করতে হয়েছে। এতে পণ্যেটি তৈরি করে আবার বাজারে বিক্রিকালে দাম বেড়ে যায়। এ বিষয়গুলো চাইলে এনবিআর সহজ করতে পারে।’

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফরিদুল আলম বলেন, ‘আগে আমার ব্যবসা ছিল। এখন সব হারিয়েছি। কিন্তু আমার পরিবারের চলাচলের জন্য একটি গাড়ি রয়েছে। সেই গাড়িতে আয়কর দিতে হয় অনেক টাকা। আমি তো এখন শূন্য। আমার আয় বলতে কিছুই নেই। কিন্তু পরিবারের চলাফেরার জন্য একটি গাড়ির তো প্রয়োজন রয়েছে।’ বছর শেষে গাড়ির জন্য এত টাকা কেন পরিশোধ করতে হবে জানতে চান তিনি। 

ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৬ এএম
ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাখাওয়াত হোসেন। ছবি : খবরের কাগজ

বরগুনার তালতলী উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও গোপন যোগসাজশের অভিযোগ উঠেছে। 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে কৌশলে দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদারেরা। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি ই-জিপি আইডি ব্যবহার করে টেন্ডার সম্পন্ন করার বিষয়টিও সামনে এসেছে।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে তালতলীতে এডিপির চতুর্থ ধাপে ৩৯ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭ লাখ ৪০ হাজার টাকা পূর্ববর্তী ঘাটতির জন্য সংরক্ষণ রেখে বাকি অর্থ থেকে ৯ লাখ ৮০ হাজার টাকার প্রকল্প পিআইসি পদ্ধতিতে এবং ২১ লাখ ৯৬ হাজার টাকার ১৭টি প্রকল্প আরএফকিউ পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত তালিকায় ইউএনও ও উপজেলা প্রকৌশলীর স্বাক্ষর রয়েছে।

তবে অভিযোগ উঠেছে, আরএফকিউ পদ্ধতির নিয়ম উপেক্ষা করে ১৭টি প্রকল্পকে চারটি প্যাকেজে ভাগ করে ই-জিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। পুরো প্রক্রিয়াটি এমনভাবে পরিচালনা করা হয়, যাতে সাধারণ ঠিকাদারেরা কোনো তথ্যই জানতে না পারেন।

স্থানীয় কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলায় প্রায় ৪০ থেকে ৫০ জন নিবন্ধিত ঠিকাদার থাকলেও এ টেন্ডার সম্পর্কে তাদের অধিকাংশই অজ্ঞাত ছিলেন। 

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তথ্য গোপন রেখে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, পাঁচটি নির্দিষ্ট লাইসেন্স ব্যবহার করে নামমাত্র প্রতিযোগিতা সৃষ্টি করা হয়। এর মধ্যে মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজ ও মেসার্স নাইম এন্টারপ্রাইজ দুটি করে প্যাকেজের কাজ পেয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে কাজের নিশ্চয়তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউএনও টেন্ডার প্রক্রিয়ায় দক্ষ নন, তাই তার আইডি ব্যবহার করে তিনি নিজেই কাজ সম্পন্ন করেছেন। 

তিনি আরও বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী পাঁচটি লাইসেন্স থেকে দরপত্র নেওয়া হয় এবং সেখান থেকেই কাজ দেওয়া হয়েছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বরাদ্দ পাওয়ার পর কমিটির সভায় প্রকল্প অনুমোদন করা হয় এবং পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছিল।

মহিউদ্দিন অপু/অন্তরা/

টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৫৪ এএম
টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাড়ি। ছবি: খবরের কাগজ

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে উপজেলা প্রশাসন। 

রবিবার (২২ জুন) বিকেলে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়দের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার বিকেল ৩টা পর্যন্ত) কক্সবাজার জেলায় মোট ১১১ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা, বাহারছড়া, সদর ইউনিয়ন এবং পৌরসভা এলাকার পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে অবৈধভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ভোর থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে আমার নির্বাচিত এলাকার নিম্নাঞ্চল রঙ্গিখালী, সুলিচপাড়া, চৌধুরীপাড়া ও লামারপাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হলো কিছু অসাধু ব্যক্তির দখলে থাকা খালগুলো। এসব অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত খাল খননের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, সামনে আরও ভারী বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করবে এবং হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়বে।

শাহীন/আজহার/

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৫১ এএম
বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
ছবি: খবরের কাগজ

মারামারি ও ছিনতাইয়ের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে জিআর ৮৯/২৬ নম্বর মামলায় জামিন আবেদন করেন আব্দুল্লাহ আল ফাহাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ফজলুল হক মৃধা নামের এক ব্যক্তি মামলা করেন।

তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি তার ভাই ও সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় দোকানে ঢুকে ভাঙচুর, মারধর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে প্রধান আসামি করে মামলা করা হয়। ওই মামলার মোট আসামি সাত জন।

মশিউর মিলন/থিওটোনিয়াস/

কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২০ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:২১ এএম
কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করেছে কচুকাটা থানা পুলিশ। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে প্রসাধনী ও খাদ্যদ্রব্য। 

পুলিশ জানায়, সোমবার (২২ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেলের নেত্রিত্বে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম ঝাউকুটির চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জহুরুলের বাড়ির ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস,পাপড় ও প্যান্ট পিস পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে থানায় আনা হয়।

অভিযানের সময় চোরাকারবারি জহুরুল বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান , নারায়ণপুর ইউনিয়ন একটি দূর্গম এলাকা। পুলিশ সেখানে খুব সহজে যেতে পারে না। নদী আর চরবেষ্টিত সীমান্ত সংলগ্ন এই ইউনিয়ন চোরাকারবারিদের ট্রানজিট। এখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সিরাজ/অন্তরা

পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৩১ এএম
পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ
ছবি: খবরের কাগজ

পাবনার আমিনপুর থানার  দারিয়াপুর এলাকায় নিখোঁজের দুই দিন পর মো. রহিম খান (৬৫) নামের এক লেবু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, সোমবার সকালে দরিয়াপুর গ্রামের স্থানীয় আম ব্যবসায়ী আবুল কাশেমের বাগানে আম পাড়তে যান কিছু লোক। সেখানে তারা গাছে রহিম খানের মরদেহ ঝুলতে দেখে তাৎক্ষণিক থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসআই আওলাদ হোসেন আরও জানান, শনিবার (২০ জুন) সকালে রহিম খান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। দুই দিন নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার করা হলো।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকেই সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আমিনুল জুয়েল/তামান্না রুপা/