ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

চট্টগ্রামে জলাবদ্ধতা, ৩০ বাঁধে নাকাল নগরবাসী

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম
চট্টগ্রামে জলাবদ্ধতা, ৩০ বাঁধে নাকাল নগরবাসী
ছবি: সংগৃহীত

মাত্র তিন ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম শহর ডুবে যাওয়ার নেপথ্যে ছিল নগরীর দুই খালের ৩০ বাঁধ। নগরীর হিজড়া খাল ও জামালখান খাল খনন এবং সম্প্রসারণ কাজের জন্য শুষ্ক মৌসুমে এই বাঁধগুলো দেওয়া হয়। তাতেই নগরীর প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ, চকবাজার, মুরাদপুর, নাসিরাবাদসহ নগরীর বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। গত মঙ্গলবার সৃষ্ট জলাবদ্ধতা গতকাল বুধবার পর্যন্ত নগরীর কোনো কোনো এলাকায় দেখা গেছে। তার সঙ্গে যোগ হয়েছে গতকালের বৃষ্টি। 

খোঁজ নিয়ে ও বিভিন্ন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম নগরজুড়ে বর্ষা এলেই পুরোনো আতঙ্ক–জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই সড়ক ডুবে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা যানজট, নিত্যদিনের কাজকর্মে স্থবিরতা–সব মিলিয়ে নগরবাসীর ভোগান্তি যেন এক অনিবার্য বাস্তবতা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন স্থানে অস্থায়ী বাঁধ ও অপরিকল্পিত অবকাঠামো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নগরবাসীর এই দুর্ভোগ নিয়ে উদ্বেগ বাড়ছে সিটি মেয়রের মধ্যেও। তিনি জলাবদ্ধতার এমন পরিস্থিতির জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (চউক) দায়ী করছেন। অন্যদিকে চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তিতে সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষকে এই দুর্যোগ থেকে দ্রুত বের করে আনতে সরকারের চেষ্টা রয়েছে বলে জানান তিনি। 

চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হিজড়া খাল ও জামালখান খালে প্রায় ৩০টি অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল। এগুলো ধীরে ধীরে অপসারণ করা হচ্ছে। শিট ফাইলগুলোও তুলে নেওয়া হলে পানি দ্রুত নেমে যাবে।

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় বিকল্প সড়ক চালু রাখা হয়েছে এবং মেডিকেল কলেজ এলাকার একটি সড়ক খুলে দেওয়া হয়েছে, যাতে যানজট কমে। পাশাপাশি নগরবাসীকে সাময়িকভাবে এই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

ক্ষতিগ্রস্ত নগরীর সড়ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম খবরের কাগজকে জানান, টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক সংস্কারাধীন সড়ক ভেঙে গেছে। এসব সড়কের তালিকা তৈরি করা হচ্ছে। 

সড়ক ছাড়াও নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানের সঙ্গে লাগায়ো পাহাড়ের রিটেইনিং ওয়ালটি (প্রতিরোধক দেয়াল) ভেঙে গেছে। এ ছাড়া কর্ণফুলী উপজেলায় দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

প্রবর্তক মোড়ে ফের জলাবদ্ধতা

গতকাল দুপুরের বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়সহ আশপাশের এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। সরেজমিনে দেখা যায়, হাঁটু পানিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পানির কারণে সড়কটিতে যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। অনেক গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়তে দেখা গেছে। অনেক দোকানের ভেতর পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েন। প্যান্ট গুটিয়ে কর্দমাক্ত পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়েছে অনেককে। গত মঙ্গলবারের বৃষ্টিতেও এই এলাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। সেদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তি পোহান রোগী ও স্বজনরা। 

এদিকে গতকাল নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ, ঈদগা ও চৌমুহনী এলাকার সড়কে জলাবদ্ধতা দেখা গেছে। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রামের সভাপতি ছালেহ আহমদ সুলেমান বলেন, ‘প্রতিবছর বর্ষা এলেই আমরা ব্যবসায়ীরা আতঙ্কে থাকি। কখন বৃষ্টি এসে মালামাল নষ্ট করে দেয়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন। আমরা তার ওপর আস্থা রাখতে চাই।’

কেন এই জলাবদ্ধতা? 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড খাল খনন, সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে সাময়িক বাঁধ নির্মাণ করা হয়েছিল, যা ভারী বর্ষণে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

কোথায় কোথায় দেওয়া হয়েছিল বাঁধ?

মূলত হিজড়া খাল ও জামালখান খালে বাঁধের কারণে সংলগ্ন এলাকাগুলোতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সিডিএ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তাদের দাবি। তবে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে খবরের কাগজের প্রতিবেদক দেখেছেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ভেতর দিয়ে যাওয়া খালে অংকুর স্কুল এলাকায় বাঁধ রয়েছে। যার কারণে সোসাইটির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অবশ্য বাঁধটির আংশিক কাটার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বহদ্দার কাঁচা বাজারের প্রবেশ মুখে বাঁধ দেখা গেছে। সেটিও আংশিক কাটা হলেও পর্যাপ্ত পানি নিষ্কাশন হতে পারছে না। এভাবে নগরীর আরও বেশ কিছু এলাকায় খাল সংস্কার ও সম্প্রসারণ কাজের জন্য অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। এসব বাঁধের কারণে আশপাশের পানি নিষ্কাশন হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। 

অস্থায়ী বাঁধ অপসারণ

গতকাল সকাল থেকে নগরীর বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নির্দেশ দিলে নগরীর হিজড়া খাল, জামালখান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট এলাকায় স্থাপিত অস্থায়ী বাঁধ অপসারণ কাজ শুরু হয়। ফলে প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, জামালখান, মুরাদপুর ও বহদ্দারহাটসহ আশপাশের এলাকায় দ্রুত পানি নামতে শুরু করে।

যা বলছেন মেয়র

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) করছে। এই প্রকল্পে সিটি করপোরেশনের সরাসরি কোনো দায়িত্ব নেই। তবে নৈতিক দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি।’ তিনি বলেন, ‘আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করছি, যাতে নগরবাসীকে দ্রুত স্বস্তি দেওয়া যায়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আসবে।’ তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয় জোরদার করে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন, যাতে আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত রাখা যায়।

যা বলছে সিডিএ 

জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম খবরের কাগজকে বলেন, মে মাসের ১৫ তারিখ পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথা ছিল। কিন্তু ভারী বর্ষণ শুরু হওয়ায় এই মৌসুমের কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘হিজড়া খালের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে জামালখান খালের কাজ সামান্য বাকি ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চেয়েছিল এই দুই খালের শতভাগ কাজ সম্পন্ন করতে। কিন্তু একদিকে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষা চলছে। তাই তাদের অনুরোধ করেছি আর কাজ না করে খালে যত বাঁধ আছে তা কেটে দেওয়ার জন্য। তারা ইতোমধ্যে বাঁধ কাটার কাজ শুরু করে দিয়েছেন।’

তিন বছরের প্রকল্প শেষ হয়নি ৮ বছরেও 

২০১৭ সালে অনুমোদিত চট্টগ্রামের খাল পুনর্খনন ও উন্নয়ন প্রকল্পটি তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা। অথচ আট বছরেও প্রকল্পের কাজ শেষ হয়নি। বরং দফায় দফায় মেয়াদ বাড়িয়ে এখন ২০২৬ সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে। প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকায়।

ক্ষোভ নগরবাসীর

নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা মো. আবু তালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চাই। সড়কে জমে থাকা বুকসমান ময়লা দুর্গন্ধযুক্ত পানি শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষের গায়ে লাগছে। মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। জলাবদ্ধতা নিরসনে এত বড় প্রকল্প হাতে নেওয়া হলো। লাভ কী হলো’ 

প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ 

চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তিতে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে বের করে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন গতকাল চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

জলাবদ্ধতার পেছনে জনসচেতনতার অভাবকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ড্রেন ও খালে প্লাস্টিক বোতল, পলিথিনসহ নানা বর্জ্য ফেলায় পানিপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। সরকার পরিষ্কার করার কয়েক দিনের মধ্যেই আবার ময়লা ফেলে ব্লক করে দেওয়া হচ্ছে। এখানে সব সংসদ সদস্যের প্রতি আমার বিনীত অনুরোধ, আসুন আমরা জনসচেতনতা বৃদ্ধি করি। প্লাস্টিক বা পলিথিন কীভাবে ডিসপোজ করতে হয়, তা জনগণকে শেখাতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।’

চট্টগ্রামে আরও চার দিন বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টির এই প্রবণতা আরও চার দিন অব্যাহত থাকতে পারে। শনিবার পর্যন্ত বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় স্থানীয়দের সহযোগিতায় বস্তাবন্দি অবস্থায় একটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়েছিল। চালক একটি দোকান থেকে খাবার খেয়ে অটোরিকশায় ওঠার সময় সামনের সিটের পাশে বস্তাবন্দি অবস্থায় কচ্ছপটি দেখতে পান। এরপর স্থানীয়রা বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তাকে খবর দেন। পরে তারা এসে হলুদ পাহাড়ি কচ্ছপটি উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ কচ্ছপ মনে করেছিলাম। পরবর্তীতে বন বিভাগের লোকজনদের মাধ্যমে জানতে পারি, এটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ। এরপর আমরা সেটিকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি।

বড়দুয়ারা বিট কাম থেকে স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, এটি মূলত মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। সাধারণত এরা ডাঙায় বসবাস করে। উদ্ধারের পরপরই কচ্ছপটিকে সংরক্ষিত বনাঞ্চলে আবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বন বিভাগ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের হিসাবে বাংলাদেশে মোট ৩০ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এদের মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ একটি মহাবিপন্ন প্রজাতি। এরা বেশিরভাগ সময় ডাঙাতেই থাকে।

আরিফুল ইসলাম/নাঈম

ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ,  মাদরাসাশিক্ষক আটক
মাদরাসা শিক্ষককে উদ্ধার থানায় নিয়ে যাওয়ার সময়। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আমির হোসেন ওই মাদরাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছুটির পর এক শিক্ষার্থীকে উপহার দেওয়ার কথা বলে তার সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ সময় শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মাদরাসার সামনে থাকা কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে থানায় নিয়ে যায়৷

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনকেবি নয়ন/আজহার/

রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলের সুপার ও দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) তাদের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৮ জুন মেহেদীর বাবা জিয়া উদ্দিন একাডেমির অধ্যক্ষসহ দুই শিক্ষক ও ১৫ জন ছাত্রের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম (৪৮) ও ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি (১৯)।

ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীসহ কয়েকজন ছাত্রকে চোর আখ্যা দিয়ে মারধর করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় আবাসিক হলের বারান্দা থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ করেন। মেহেদীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী,  বিদ্যালয় এর অভিভাবক  ছাত্রছাত্রীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩
শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদ ও আটক তিন ব্যক্তি। ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

এর আগে ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ এসব মদ জব্দ করা হয়।

আটকরা হলেন- রুবেল মিয়া (৪৫), লালচাঁন (২৩) এবং আলমগীর (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার করা মদের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

শাকিল মুরাদ/আজহার/

 

মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:১১ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুমিল্লার ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে স্মৃতি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। এতে সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে আট বছর বয়সি ওই শিশুর মৃত্যু হয়। এ সময় স্মৃতির মা কোহিনূর আক্তার মেয়ের পাশে থেকেও তাকে পানি থেকে উঠাতে পারেননি। 

স্মৃতি লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সোমবার সকালে স্মৃতির মা কোহিনূর আক্তার খবরের কাগজকে বলেন, রবিবার মামার বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড ছোটরা মফিজাবাদ কলোনিতে এসেছিল স্মৃতি। রাতে তাকে নিয়ে নিজ বাসায় যাচ্ছিলেন তিনি। সন্তানের হাত ধরেই হাঁটছিলেন। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন দুজনেই। হঠাৎ মেয়ে মায়ের হাত থেকে পড়ে যায় ড্রেনে। মুহূর্তেই পানির স্রোত তাকে দূরে টেনে নিয়ে যায়। এরপর প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করেন স্থানীয়রা। সেখান থেকে একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ততক্ষণে প্রাণ হারিয়েছে স্মৃতি।

কোহিনূর আরও বলেন, ড্রেনের উপর স্ল্যাব থাকে না কীভাবে আমি জানতে চাই। স্ল্যাবের উপর তো গাড়ি চলে না যে ভেঙে যাবে। আজকে আমার মেয়ে হারিয়েছে, কাল যে আর কারও সন্তান হারাবে না এই নিশ্চয়তা কে দেবে?’

স্থানীয় বাসিন্দারা বলেন, স্ল্যাবগুলো না থাকায় ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। একটি শিশুর প্রাণ ঝরে গেল অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার খবরের কাগজকে বলেন, আমরা ঘটনার খোঁজ নিয়েছি। এটি একটি দুর্ঘটনা।

জহির শান্ত/থিওটোনিয়াস/