ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
সাতকানিয়ায় বাড়ির সামনে থেকে হাসান মাহমুদ গ্রেপ্তার হ্যারি কেইনের ফর্মকে প্রশংসায় ভাসালেন ডেক্লান রাইস নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১ ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া কাতারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬ ইরানের তেল নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শিরোপার স্বপ্নে ভাসছেন না হালান্ড আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তৃণমূলের শীর্ষ পদ থেকে মমতাকে বাদ ১১৫ দিন পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল

২০ বছর পর চাঁদপুরে তারেক রহমান: উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট: ১৪ মে ২০২৬, ১১:২৪ পিএম
২০ বছর পর চাঁদপুরে তারেক রহমান: উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় এ সফরের উল্লেখযোগ্য কর্মসূচি।

গত কয়েকদিন ধরে সফরকে কেন্দ্র করে শাহরাস্তি উপজেলার ওয়ারুক খোর্দ্দ খাল এবং সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখননের উদ্বোধনী স্থান প্রস্তুত করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। একই সঙ্গে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে। চাঁদপুর শহরেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

সফর উপলক্ষে কর্মসূচির স্থান একাধিকবার পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। এছাড়াও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে গত কয়েকদিন ধরে তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এদিকে সফরকে ঘিরে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল প্রস্তুতিমূলক সভা, স্বাগত মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। জেলা ও উপজেলা পর্যায়েও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

সফরের নিরাপত্তা বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সফরসূচির পাঁচটি ভেন্যুতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি চাঁদপুর সফরে আসছেন। এ সফরে চাঁদপুরবাসী অত্যন্ত আনন্দিত। তিনি সরকারি তিনটি কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে শাহরাস্তির ওয়ারুক খোর্দ্দ খাল, সদরের ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম।

তিনি আরও বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সংশ্লিষ্ট সবাই সক্রিয় ও সচেষ্ট আছেন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি সফর সফলভাবে সম্পন্ন হবে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তারেক রহমানের আগমন ও বক্তব্য শোনার জন্য চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘদিন ধরে চাঁদপুর নানা উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা তাঁর কাছে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ জেলার সার্বিক উন্নয়নের দাবি জানাব।

এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে চাঁদপুরবাসীর মধ্যেও ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিনের অবকাঠামোগত ও উন্নয়ন সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশার মধ্যে রয়েছে-চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন, চাঁদপুর থেকে কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন সার্ভিস চালু, চাঁদপুর-কুমিল্লা ও চাঁদপুর-শ্রীরায়েরচর-দাউদকান্দি সড়ক চার লেনে উন্নীতকরণ, চাঁদপুর স্টেডিয়ামকে জাতীয় মানে উন্নীত করা এবং চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণ।

এছাড়াও আধুনিক মানের একটি অডিটোরিয়াম নির্মাণ, চাঁদপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য বাস প্রদান, চাঁদপুর লঞ্চঘাট থেকে বাবুরহাট পর্যন্ত চার লেনের বাইপাস সড়ক নির্মাণ, দ্রুত একটি ইপিজেড স্থাপন, ঢাকা-চাঁদপুর রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু এবং শহরের বাইরে বাবুরহাট এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, এসব প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদপুরের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এসএন/

পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১১ পিএম
পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম জনি (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে পাঁচবিবি বাসস্ট্যান্ডে ভাগিনাকে নিতে আসেন। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে। এ সময় হিলির দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান খবরের কাগজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

সাগর কুমার/থিওটোনিয়াস

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:০৫ পিএম
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা, ৩০ বস্তা সার এবং এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাকির হোসাইন (৩২) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখাল এলাকার বাসিন্দা। 

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত ৯টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে জাকির হোসাইনকে আটক করে। 

তিনি আরও জানান, চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি পোটলা ফেলে যায়। পরে সেসব পোটলা তল্লাশি করে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানে চলাকালে মায়ানমার থেকে অজ্ঞাত ব্যক্তিরা বাংলাদেশের দিকে গুলি ছুড়লে বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই রাতে পালংখালী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ বস্তা বাংলাদেশি সার জব্দ করা হয়।

তারেকুর রহমান/তামান্না রুপা/

ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৬ এএম
ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাখাওয়াত হোসেন। ছবি : খবরের কাগজ

বরগুনার তালতলী উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও গোপন যোগসাজশের অভিযোগ উঠেছে। 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে কৌশলে দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদারেরা। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি ই-জিপি আইডি ব্যবহার করে টেন্ডার সম্পন্ন করার বিষয়টিও সামনে এসেছে।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে তালতলীতে এডিপির চতুর্থ ধাপে ৩৯ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭ লাখ ৪০ হাজার টাকা পূর্ববর্তী ঘাটতির জন্য সংরক্ষণ রেখে বাকি অর্থ থেকে ৯ লাখ ৮০ হাজার টাকার প্রকল্প পিআইসি পদ্ধতিতে এবং ২১ লাখ ৯৬ হাজার টাকার ১৭টি প্রকল্প আরএফকিউ পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত তালিকায় ইউএনও ও উপজেলা প্রকৌশলীর স্বাক্ষর রয়েছে।

তবে অভিযোগ উঠেছে, আরএফকিউ পদ্ধতির নিয়ম উপেক্ষা করে ১৭টি প্রকল্পকে চারটি প্যাকেজে ভাগ করে ই-জিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। পুরো প্রক্রিয়াটি এমনভাবে পরিচালনা করা হয়, যাতে সাধারণ ঠিকাদারেরা কোনো তথ্যই জানতে না পারেন।

স্থানীয় কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলায় প্রায় ৪০ থেকে ৫০ জন নিবন্ধিত ঠিকাদার থাকলেও এ টেন্ডার সম্পর্কে তাদের অধিকাংশই অজ্ঞাত ছিলেন। 

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তথ্য গোপন রেখে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, পাঁচটি নির্দিষ্ট লাইসেন্স ব্যবহার করে নামমাত্র প্রতিযোগিতা সৃষ্টি করা হয়। এর মধ্যে মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজ ও মেসার্স নাইম এন্টারপ্রাইজ দুটি করে প্যাকেজের কাজ পেয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে কাজের নিশ্চয়তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউএনও টেন্ডার প্রক্রিয়ায় দক্ষ নন, তাই তার আইডি ব্যবহার করে তিনি নিজেই কাজ সম্পন্ন করেছেন। 

তিনি আরও বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী পাঁচটি লাইসেন্স থেকে দরপত্র নেওয়া হয় এবং সেখান থেকেই কাজ দেওয়া হয়েছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বরাদ্দ পাওয়ার পর কমিটির সভায় প্রকল্প অনুমোদন করা হয় এবং পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছিল।

মহিউদ্দিন অপু/অন্তরা/

টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৫৪ এএম
টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাড়ি। ছবি: খবরের কাগজ

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে উপজেলা প্রশাসন। 

রবিবার (২২ জুন) বিকেলে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়দের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার বিকেল ৩টা পর্যন্ত) কক্সবাজার জেলায় মোট ১১১ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা, বাহারছড়া, সদর ইউনিয়ন এবং পৌরসভা এলাকার পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে অবৈধভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ভোর থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে আমার নির্বাচিত এলাকার নিম্নাঞ্চল রঙ্গিখালী, সুলিচপাড়া, চৌধুরীপাড়া ও লামারপাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হলো কিছু অসাধু ব্যক্তির দখলে থাকা খালগুলো। এসব অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত খাল খননের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, সামনে আরও ভারী বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করবে এবং হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়বে।

শাহীন/আজহার/

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৫১ এএম
বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
ছবি: খবরের কাগজ

মারামারি ও ছিনতাইয়ের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে জিআর ৮৯/২৬ নম্বর মামলায় জামিন আবেদন করেন আব্দুল্লাহ আল ফাহাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ফজলুল হক মৃধা নামের এক ব্যক্তি মামলা করেন।

তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি তার ভাই ও সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় দোকানে ঢুকে ভাঙচুর, মারধর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে প্রধান আসামি করে মামলা করা হয়। ওই মামলার মোট আসামি সাত জন।

মশিউর মিলন/থিওটোনিয়াস/