রংপুর মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে পাঁচ বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল। নগরীতে যানবাহন চলাচল কিছুটা স্বস্তি আসলেও জুলাই আন্দোলনের সময় নষ্ট হয় এই ব্যবস্থা। ফলে বর্তমানে তা কোন কাজে আসছে না।
রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, তৎকালীন মেয়র মোস্তাফিজুর রহমানের উদ্যেগে পরীক্ষামূলকভাবেই জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, লালকুঠিতে ট্রাফিক সিগন্যাল পোস্ট স্থাপন করা হয়। ফলে নগরীতে কিছুটা উন্নতি হয়। যান চলাচল ও মানুষের পারাপারে কিছুটা স্বস্তি আসে।
বর্তমানে জাহাজ কোম্পানি মোড় হতে লালকুঠি মোড় পর্যন্ত ট্রাফিক সিগন্যাল কোন উপকারেই আসছে না। বাংলাদেশ ব্যাংক মোড়ে লাল সবুজ বাতি জ্বললেও সেগুলো জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলো।
ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে হাতের ইশারা নিয়ন্ত্রণ করছেন যানবাহন। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।
রংপুর মহানগর উপ পুলিশ কমিশনার (ডিসি) (ট্রাফিক বিভাগ) মারুফ আহমেদ বলেন, 'রংপুর নগরীতে তিনটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি এই ৩ পয়েন্ট ছাড়াও যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ট্রাফিক সিগন্যাল বসানো যায়।
সেলিম সরকার/আমান