কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় হাবিবুর রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১ জুন) বেলা ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এক স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়।
আটক হাবিবুর রহমান (৫৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দরগা রাসুলাবাদ এলাকার বাসিন্দা।
জানা গেছে, একটি মুরগির ফার্ম এলাকায় ১০ বছরের এক শিশুকে ঘিরে আপত্তিকর পরিস্থিতির অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেন। পরে র্যাব-১৫ সদস্যদের খবর দিলে তারা তাকে হেফাজতে নেয়।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ২ বছর আগে তার নিজ এলাকায় এক প্রবাসীর ৫ বছর বয়সি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আদালত তাকে কারাগারে পাঠায়। সেই মামলায় দীর্ঘ ১ বছর কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়েছে ১ বছর হয়নি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, ‘হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে ঘটনাস্থল থেকে আটক করে এলাকাবাসী র্যাবের কাছে সোপর্দ করেছে।’
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার হোসাইনের বাড়িতে ৭ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৫৩ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা র্যাবের কাছে হস্তান্তর করেছে।
র্যাব জানায়, ভিকটিমের বয়ান গ্রহণ ও প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাহীন/রিফাত/