ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ দেশে এখনও প্রযুক্তিনির্ভর কমোডিটি মার্কেট গড়ে ওঠেনি: সিইসি এমডি হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার টেকনাফে আঘাতপ্রাপ্ত মা হাতি লোকালয়ে, উদ্ধারে বন বিভাগের তৎপরতা ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? জামালপুরে মানববন্ধনে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১ এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো
Nagad desktop

কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০১:১৩ পিএম
কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রবিবার (৭ জুন) ভোর ৪টার দিকে ট্রেনটি সাফদারপুর স্টেশনে প্রবেশের আগেই দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।  

মোবারকগঞ্জ রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি ও আমার টিম এখন ঘটনাস্থলে আছি। ট্রেনের বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। রিলিফ ট্রেন পৌঁছালে কাজ শুরু করা হবে।’

তবে কখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।

মাহফুজুর রহমান/আজহার/

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা
ছবি: খবরের কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আত্মসমর্পণ করেছেন।

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালতে আসামির পক্ষের শুনানি করেন আইনজীবী আবু তালেব। বাদী পক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ও আসামির পক্ষের আইনজীবী আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন এবং আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি দুপুর আড়াইটার দিকে আদালতে উপস্থিত হন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একইদিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

শিশির/থিও/

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধাকে মারামারি ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোহাগ মৃধা গ্রেপ্তার থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করে সোহাগের পরিবারের আর্থিক স্বচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে চলতি ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেন সোহাগ মৃধা।

হাসিবুর রহমান/খাদিজা রুমি/

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার
টেকনাফে কোস্ট গার্ডের সফল অভিযান: উদ্ধারকৃত মিয়ানমারের গ্রেনেড, গোলাবারুদ ও মাদক। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকার একটি লবণ মাঠে অভিযান চালিয়ে মায়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ১০টি  গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড।

রবিবার (১৪ জুন) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাফ নদী ও বাংলাদেশ-মfয়ানমার সমুদ্রসীমা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানবপাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গোপন তথ্যের ভিত্তিকে লবণ মাঠে শনিবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মায়ানমারের সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০ মিমি এইচইডিপি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শাহীন/আজহার/

টেকনাফে আঘাতপ্রাপ্ত মা হাতি লোকালয়ে, উদ্ধারে বন বিভাগের তৎপরতা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
টেকনাফে আঘাতপ্রাপ্ত মা হাতি লোকালয়ে, উদ্ধারে বন বিভাগের তৎপরতা
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত একটি বন্য মা হাতি লোকালয়ে প্রবেশ করে কোস্টগার্ড কার্যালয়ে আশ্রয় নিয়েছে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা হাতিটিকে উদ্ধার ও চিকিৎসা শুরু করেছেন।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের কেরনতলী এলাকার পাহাড় থেকে হাতিটি লোকালয়ে ঢুকে। পরে ব্রিজের নিচ দিয়ে কোস্টগার্ড কার্যালয়ের ভেতরে চলে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দু শুক্কুর জানান, বিকেলের দিকে তাদের বাড়ির পশ্চিম পাশের পাহাড় থেকে একটি বড় মা হাতি নিচে নেমে আসে। পরে সেটি লোকালয়ের ভেতর দিয়ে কোস্টগার্ড কার্যালয়ে ঢুকে।

তিনি বলেন, হাতিটির মাথা ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, আহত ও অসুস্থ অবস্থায় খাদ্য বা নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতিটি লোকালয়ে চলে এসেছে। 

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম আসাদ জানান, গত তিন দিন ধরে হাতিটিকে কেরনতলী পাহাড় ও আশেপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। শনিবার (১৩ জুন) হঠাৎ করে কেরনতলী ব্রিজের নিচ দিয়ে এসে সেটি কোস্টগার্ড কার্যালয়ে প্রবেশ করে। 

এ বিষয়ে টেকনাফ বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, হাতিটি কোস্টগার্ড কার্যালয়ের ভেতরে অবস্থান করছে, এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাতিটিকে উদ্ধার ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শাহীন/খাদিজা রুমি/

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫২ পিএম
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ; এই শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ।

রবিবার (১৪জুন ) সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায়’ এই বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮ টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক’র সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ।

সে সময় বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান। 

সেই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/