জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় এতে বাধা দেয়।
রবিবার (১৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাটখোলা বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান। এর আগে দুপুরের আগে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের শূন্যরেখার একটি ডোবার পাশে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা বিএসএফ। এসময় বিষয়টি
জানতে পেরে ডোবার এপারে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। অপর পাশে ছিলেন বিএসএফ সদস্যরা। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
স্থানীয়দের জানায়, সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান।
বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান জানান, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশ পুশইন করেছিল। আমরা খবর পেয়ে তাকে পুশব্যাক করেছি। তিনি ভারতের নাগরিক।
তারা আরও কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে।
সাগর কুমার/এসএন