মানিকগঞ্জ উপজেলার গড়পাড়া ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন ইসমাইল (৬০)।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী শিশুটি তাদের বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। তখন আশেপাশে কেউ না থাকায় ইসমাইল তাকে ধর্ষণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর সেখানে লোকজন আসায় ইসমাইল পালিয়ে যান। ভয়ে শিশুটি বাড়ি ফিরে চুপচাপ থাকে।
শনিবার (১৬ আগস্ট) মেয়ের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তার মা জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটির বাবা মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ ইসমাইলকে রানাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
রবিবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। শিশুটি প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রয়েছে।
আসাদ জামান/নাঈম/অমিয়/