রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরে নবীনগর সাঁকোরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – হানিফ ও সুজন। আহত শরীফ ও জুয়েল বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নবীনগর ও বসিলা ৪০ ফুট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করে। পরে ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে আসলে এলাকাবাসী চারজনকে ধরে গণপিটুনি দেয়। নিহত হতাহতরা ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য জনি ওরফে ‘রক্তচোষা জনি’র ঘনিষ্ঠ।
ওসি কাজী রফিক জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক হানিফ ও সুজনকে মৃত ঘোষণা করেন। শরীফ ও জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতরা এলাকায় সক্রিয় ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
অমিয়/