রাজধানীর তেজগাওঁ থানা এলাকার সোনারগাঁ হোটেল ক্রসিংয়ের সামনে নেশা খাওয়াকে কেন্দ্র করে এক মাদকসেবীর কাঁচের টুকরোর আঘাতে মইজুল ওরফে কালু (১৬) নামে এক পথকিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হামিদুল নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মইজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথশিশু মোহাম্মদ আমিন জানায়, তেজগাঁও সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে নেশা খাওয়াকে কেন্দ্র করে মাদক সেবী হামিদুল ভাঙা কাঁচে টুকরা দিয়ে মইজুলকে ঘাড়ের বাম পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে তার মৃত্যু হয়।
সে আরও জানায়, তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় থাকতো ও ভাঙ্গারি কাজ করত। এই ঘটনায় হামিদুলকে তেজগাঁও থানার পুলিশ আটক করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক হামিদুলকে আটক করেছে পুলিশ।
শেখ জাহাঙ্গীর/সুমন/