নবম অধ্যায়: উদ্ভিদ শরীরতত্ত্ব
তৃতীয় পরিচ্ছেদ: সালোকসংশ্লেষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। হ্যাচ ও স্ল্যাক চক্রে/ C4 চক্রে CO2-এর গ্রহীতা কোনটি?
(ক) রাইবুলোজ বিসফসফেট
(খ) ফসফোইনল পাইরুভিক অ্যাসিড
(গ) অক্সালিক অ্যাসিড
(ঘ) ৩-ফসফোগ্লিসারিল্ডিহাইড
১৪। ভুট্টা উদ্ভিদে CO2-এর গ্রাহক যৌগ কত ধরনের?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
১৫। হ্যাচ ও স্ল্যাক চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ কোনটি? / C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
(ক) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(খ) ম্যালিক অ্যাসিড
(গ) পাইরুভিক অ্যাসিড
(ঘ) ফসফোগ্লিসারিক অ্যাসিড
১৬। C4 উদ্ভিদ হলো-
(ক) Saccharum officinarum
(খ) Mangifera indica
(গ) Oryza sativa
(ঘ) Triticum aestivum
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর নিরপেক্ষ দুটি গতিপথ রয়েছে। তাদের একটিতে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অন্যটিতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়।
১৭। উদ্দীপকে উল্লিখিত প্রথমোক্ত গতিপথে CO2 যুক্ত করে কোন এনজাইম?
(ক) কাইনেজ
(খ) ডি হাইড্রোজিনেজ
(গ) আইসোমারেজ
(ঘ) রুবিস্কো
১৮। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের ক্ষেত্রে-
(i) দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান
(ii) ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখা যায়
(iii) বেশি ঘনত্বের CO2 প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সালোকসংশ্লেষণে কার্বন বিজারণের দুটি পথ রয়েছে। যথা- ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্লাকের চক্র। উভয় চক্রের মাধ্যমেই গ্লুকোজ তৈরি হয়।
১৯। উদ্দীপকের দ্বিতীয় চক্রের স্থায়ী পদার্থ হলো-
(ক) ফসফোগ্লিসরিক অ্যাসিড
(খ) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(গ) পাইরুভিক অ্যাসিড
(ঘ) সাইট্রিক অ্যাসিড
২০। উদ্দীপকের দ্বিতীয় চক্রটি প্রথম চক্র থেকে উন্নত কারণ-
(i) শর্করা উৎপাদন বেশি হয়
(ii) কম তাপমাত্রায় ঘটে
(iii) দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ধান, গম, বার্লি উদ্ভিদের কার্বন বিজারণ পথ ইক্ষু, ভুট্টা উদ্ভিদের কার্বন বিজারণ পথ থেকে ভিন্ন।
২১। উদ্দীপকের প্রথম উদ্ভিদগুলোর কার্বন বিজারণ পথের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
(ক) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(খ) ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড
(গ) রাইবুলোজ
(ঘ) ফসফোইনল পাইরুভিক অ্যাসিড
২২। উদ্দীপকে প্রথম উদ্ভিদ অপেক্ষা দ্বিতীয় উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি কারণ-
(i) উচ্চ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ হয়
(ii) উদ্ভিদের পাতায় ক্র্যাঞ্জ অ্যানাটমি উপস্থিত থাকে
(iii) এতে কম ঘনত্বে গতিপথটি চালু থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৩। P চিহ্নিত স্থানে কোন এনজাইমটি ক্রিয়াশীল?
(ক) ডিহাইড্রোজিনেজ
(খ) আইসোমারেজ
(গ) কার্বোক্সিলেজ
(ঘ) অ্যান্ডোলেজ
২৪। উদ্দীপকে প্রদর্শিত চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট-
(i) ক্র্যাঞ্জ অ্যানাটমি (ii) কাইনেজ
(iii) রাইবুলোজ ১.৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কার্বন বিজারণের গতিপথের ওপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো- আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো- ভুট্টা ও আখ।
২৫। দ্বিতীয় দলের উদ্ভিদে C2-এর গ্রাহক-
(i) ফসফোইনল পাইরুভিক অ্যাসিড
(ii) রাইবুলোজ ৫ ফসফেট
(iii) রাইবুলোজ ১.৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. ঘ, ২১. খ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ক, ২৫. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর