সপ্তম অধ্যায় : নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি লক্ষ করো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৪। চিত্রের C চিহ্নিত অংশটির নাম কী?
(ক) অ্যাপোফাইসিস (খ) পিনিউল
(গ) সোরাস (ঘ) ডিম্বক
২৫। চিত্রটি যে উদ্ভিদের অংশ তাকে বলা হয়-
i. জীবন্ত জীবাশ্ম ii. লিভার ওয়ার্ট iii. পামফার্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬। সাইকাসের ডিম্বাণু তৈরির সঠিক ধারাক্রম কোনটি?
(ক) ডিম্বক- স্ত্রীরেণু- মাতৃকোষ- স্ত্রীরেণু -ডিম্বাণু
(খ) ডিম্বক - আর্কিগোনিয়াম - স্ত্রীরেণু - ডিম্বাণু
(গ) ডিম্বক - স্ত্রীরেণু - মাতৃকোষ স্ত্রীরেণু - আর্কিগোনিয়াম - ডিম্বাণু
(ঘ) আর্কিগোনিয়াম -ডিম্বক -স্ত্রীরেণু - ডিম্বাণু
২৭। উদ্ভিদকূলের সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় কোনটিতে? অথবা, বৃহৎ ও বহুফ্লাজেলাযুক্ত শুক্রাণু কোথায় পাওয়া যায়?
(ক) Mangifera (খ) Pteris
(গ) Cycas (ঘ) Sequoia
২৮। আবৃতবীজী / গুপ্তবীজী উদ্ভিদের শস্যকলা-
(ক) হ্যাপ্লয়েড (খ) ট্রিপ্লয়েড
(গ) ডিপ্লয়েড (ঘ) টেট্টাপ্লয়েড
আরো পড়ুন : নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৯। টেপাল কার অংশ-
(ক) দলমণ্ডল (খ) পুষ্পপুট
(গ) বৃতি (ঘ) উপবৃতি
নিচের চিত্রের আলোকে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৩০। উদ্দীপকের চিত্র C ও Y-এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. সরল ii. উপপত্রযুক্ত iii. লিগিউলবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। উভয় চিত্রের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) বীজ উৎপন্ন করে (খ) দ্বিনিষেক ঘটে
(গ) এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড (ঘ) আর্কিগোনিয়াম উপস্থিত
উত্তর: ২৪. খ, ২৫. খ, ২৬. গ, ২৭. গ, ২৮.খ, ২৯.খ, ৩০.খ, ৩১.ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর