মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
(গত ১৫ নভেম্বর প্রকাশের পর)
প্রশ্ন: UNESCO-এর পূর্ণরূপ কী?
উত্তর: United Nations Educational, Scientific and Cultural Organization।
প্রশ্ন: ডেঙ্গু রোগ ছড়ায়-
উত্তর: এডিস মশার মাধ্যমে।
প্রশ্ন: ওজোন স্তর পৃথিবীকে রক্ষা করে-
উত্তর: অতিবেগুনি রশ্মি থেকে।
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি?
উত্তর: যমুনা রেল সেতু।
প্রশ্ন: যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪ দশমিক ৮ কিলোমিটার।
প্রশ্ন: জাতীয় শহিদ সেনা দিবস কবে?
উত্তর: ২৫ ফেব্রুয়ারি।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১৬টি মডেল প্রশ্ন, ১১৩তম পর্ব
প্রশ্ন: মাথাপিছু জিডিপি কত?
উত্তর: ২,৬২৫ মার্কিন ডলার।
প্রশ্ন: মাথাপিছু আয় কত?
উত্তর: ২,৭৩৮ মার্কিন ডলার।
প্রশ্ন: ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: Mount Taranaki।
প্রশ্ন: সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: আহমেদ আল-শারা।
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি DeepSeek-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লিয়াং ওয়েনফেং।
প্রশ্ন: বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর