মডেল টেস্ট: পদার্থবিজ্ঞান
অধ্যায়: নিউটনিয়ান বলবিদ্যা
১। কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও বিটা কণা নির্গমন ঘটে?
(ক) তড়িৎ চুম্বকীয় বল
(খ) মহাকর্ষ বল
(গ) দুর্বল নিউক্লীয় বল
(ঘ) সবল নিউক্লীয় বল
২। কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়?
(ক) মেসন (খ) প্রোটন
(গ) গ্রাভিটন (ঘ) ফোটন
৩। জড়তার ভ্রামকের একক কোনটি?
(ক) kgm–1 (খ) kgm2
(গ) kgm–3 (ঘ) kgm
৪। কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়?
(ক) নিওন (খ) প্রোটন
(গ) বোসন (ঘ) ফোটন
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৫টি মডেল প্রশ্ন, ৬ষ্ঠ পর্ব
৫। নিচের কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি?
(ক) কৌণিক ভরবেগের
(খ) রৈখিক ভরবেগের
(গ) ভরের
(ঘ) শক্তির
৬। ১০ কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 100N বল প্রয়োগ করলে ত্বরণ হবে-
(ক) 10m/s2 (খ) 0.1m/s2
(গ) 1000m/s2 (ঘ) 100m/s2
৭। নিচের কোনটির ওপর বস্তুর জড়তা ভ্রামক নির্ভর করে?
(ক) কৌণিক ভরবেগ
(খ) ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থান
(গ) রৈখিক বেগ
(ঘ) কৌণিক বেগ
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর