মডেল টেস্ট : পদার্থবিজ্ঞান
(গত ২৭ নভেম্বর প্রকাশের পর)
১৯। ক্ষমতা ও শক্তির ব্যাপারে নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) ক্ষমতা ধনাত্মক ও ঋণাত্মক দুই রকমের হতে পারে
(খ) শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়
(গ) অসংরক্ষণশীল বল দিয়ে কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব
(ঘ) কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে, গতিশক্তি তার ওপর নির্ভরশীল
২০। নিচের কোন তথ্যটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয়?
(ক) বস্তুর বেগ না থাকলে, গতিশক্তি থাকে না
(খ) গতিশক্তির বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের ওপর নির্ভর করে
(গ) কোনো বস্তু গতিশীল হওয়ার জন্য শক্তি অর্জন করে
(ঘ) m ভরের বস্তুর বেগ v হলে, বস্তুর গতিশক্তি ½ mv2
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৫টি মডেল প্রশ্ন, ১৫তম পর্ব
২১। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
(ক) শক্তির মাত্রা- [ML2T–2]
(খ) mgq গতিশক্তির সমীকরণ
(গ) ক্ষমতার মাত্রা- mv2
(ঘ) গতিশক্তি একটি ভেক্টর রাশি
২২। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। যদি গুলির বেগ তিনগুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৬টি (ঘ) ৯টি
উত্তর: ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. ঘ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর