খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা: যেকোনো শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২৫ সালের এইচএসসি বা তার সমমানের পরীক্ষায় পাস অথবা ২০২৪ সালের নভেম্বর বা তারপরে ‘A’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে। প্রার্থীকে যেকোনো শিক্ষা বোর্ড/মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি/ আলিম/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি, চারটি বিষয়ে কমপক্ষে মোট জিপিএ ১৮ অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় ওই বিষয়গুলোয় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে। এ ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে এককভাবে ন্যূনতম জিপিএ-৪ পেতে হবে। এ ছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে জিপি ৪ থাকতে হবে। প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাস করে থাকলে তাঁর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে। ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। এ ছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে প্রার্থীকে জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
আরো পড়ুন : বিইউপিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
আসন সংখ্যা: ১ হাজার ৬৫টি।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫।
প্রবেশপত্র ডাউনলোড শুরু: ৫ জানুয়ারি ২০২৬।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৫ জানুয়ারি ২০২৬, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা: ওই দিন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
মেধাক্রমের তালিকা প্রকাশ ও ভর্তির তারিখ ঘোষণা: ১ ফেব্রুয়ারি।
ওয়েবসাইট: https://admission.kuet.ac.bd/adm/
কবীর