সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বলতে কী বোঝায়?
উত্তর: চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কিত সমস্যাবলিকে বোঝায়।
প্রশ্ন: ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়?
উত্তর: ১টি।
প্রশ্ন: সরল অঙ্কের সময় চার প্রক্রিয়ার কোনটির কাজ সর্বপ্রথম করতে হবে?
উত্তর: ভাগ।
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
উত্তর: ৯৯৯৯।
প্রশ্ন: চার প্রক্রিয়ায় সর্বশেষ কোনটির কাজ করা হয়?
উত্তর: চার প্রক্রিয়ায় সর্বশেষ বিয়োগের কাজ করা হয়।
প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যা কত?
উত্তর: ১০০০০১।
আরো পড়ুন : ৬টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা, প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার বিজ্ঞান, ৭ম পর্ব
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল ৯ লাখ হবে?
উত্তর: ৮৯০০০১।
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
উত্তর: ১।
প্রশ্ন: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার পরবর্তী সংখ্যার পূর্বের সংখ্যা কত?
উত্তর: ৯৯৯।
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল ১ লাখ হবে?
উত্তর: ৯০০০১।
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত থাকে?
উত্তর: ৯৯৯০।
প্রশ্ন: ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে, ১ হালি কলার দাম কত?
উত্তর: ৫০ টাকা।
লেখক : সিনিয়র শিক্ষক (গণিত)
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর