প্রবন্ধ : শিক্ষা ও মনুষ্যত্ব
(গত ৭ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯. শিক্ষা-দীক্ষা মানুষকে কোন দিকে নিয়ে যেতে পারে?
ক. মনুষ্যত্ববোধের দিকে
খ. অজানার দিকে
গ. বিনয়ের দিকে
ঘ. মন্দলোকের দিকে
২০. শিক্ষা মানুষের কোন দিক জাগ্রত করে?
ক. সুপ্ত চেতনাবোধ
খ. ব্যক্তিসত্তার ব্যাপকতা
গ. অর্থচিন্তার প্রসারতা
ঘ. সামাজিকীকরণ
২১. ‘চাই, চাই, আরও চাই’- এখানে কী চাওয়ার কথা বলা হয়েছে?
ক. অন্নবস্ত্র তথা অর্থ খ. মনুষ্যত্ববোধ
গ. সাজগোজ ঘ. বংশগৌরব
২২. মানবসত্তা মানে কী?
ক. অমানবিক গুণাবলি
খ. জ্ঞানার্জনের বিকাশ
গ. মানবিক গুণাবলির বিকাশ
ঘ. সুন্দর ব্যবহার
২৩. অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা কী?
ক. অপ্রয়োজনীয়
খ. উদ্দীপনাহীন
গ. অভিনন্দনযোগ্য
ঘ. হতাশাব্যঞ্জক
২৪. আত্মার পতন আসে কীভাবে?
ক. উদ্যমহীন ব্যয়ে
খ. আলস্য ও অসাধুতায়
গ. বিরামহীনতায়
ঘ. জাগতিকতায়
২৫. ‘আত্মিক মৃত্যু’ মানে কী?
ক. শিক্ষা-দীক্ষায় দূরে থাকা
খ. লোভাতুর প্রকৃতির উন্মেষ
গ. সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
ঘ. জাগতিক মৃত্যু
২৬. কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু?- এই মানুষ কারা?
ক. যারা জীবনসাধনায় ব্যস্ত
খ. যারা সমাজ সংস্কারে লিপ্ত
গ. যারা শিক্ষার কাজে ব্যস্ত
ঘ. যারা অর্থসাধনায় ব্যস্ত
২৭. শিক্ষকের সার্থকতা কোথায়?
ক. শিক্ষাদানে
খ. শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়
গ. শিক্ষার্থীকে জ্ঞানদান করায়
ঘ. সহজে পরীক্ষা পাসের জ্ঞানদানে
২৮. শিক্ষার সুফল ব্যক্তিগত হয়ে পড়বে কখন?
ক. অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্ত না হলে
খ. ভুল শিক্ষা গ্রহণ করলে
গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা না থাকলে
ঘ. অর্থ-সাধনাকে জীবনসাধনা ভাবলে
২৯. চিন্তার স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে কীসের স্বাধীনতার কথা বলা হয়েছে?
ক. মত প্রকাশের
খ. সার্বভৌমত্বের
গ. জীবিকার
ঘ. মৌলিক ও আত্মিকতার
৩০. ‘শিক্ষা ও মন্যুষ্যত্ব’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’-এর পরিবর্তে ‘মনুষ্যত্ব’ রাখা যায়?
ক. উপদেশ খ. স্বাধীনতা
গ. মূল বক্তব্য ঘ. জ্ঞানের বিকাশ
৩১. অর্থচিন্তার নিগড়ে সবার অবস্থান বোঝাতে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক. মুক্ত খ. বাঁধা
গ. ধরা ঘ. বন্দি
৩২. পায়ের কাঁটার দিকে বারবার নজর দিলে যা করা যায় না তা বোঝাতে নিচের কোন বিষয়টি সমর্থনযোগ্য?
ক. সামনের দিকে মনোযোগী হওয়া
খ. ডানে ও বামে তাকানো
গ. হাঁটার আনন্দ উপভোগ করা
ঘ. সামনের দিকে চেয়ে পথ হাঁটা
৩৩. ‘আমরা জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়।’- এ বক্তব্যটি লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক. অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দি
খ. অন্নচিন্তার নিগড়ে মানুষ বন্দি
গ. জীবসত্তার নিগড়ে মানুষ বন্দি
ঘ. মানবসত্তার নিগড়ে মানুষ বন্দি
৩৪. ‘মূল্যবোধের মূল্যহীন অবস্থা’ লেখক ফুটিয়ে তুলেছেন নিচের কোন যুক্তিটির মাধ্যমে?
ক. যেখানে শিক্ষা নেই
খ. যেখানে রোজগার নেই
গ. যেখানে সম্পদ নেই
ঘ. যেখানে মৃত্যুবোধ নেই
৩৫. ‘উভয়েই প্রয়োজন’- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক এই প্রয়োজনের কথা ব্যক্ত করেছেন-
i. আনন্দ উপভোগ থেকে
ii. মনুষ্যত্বের আহ্বান থেকে
iii. অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন থেকে
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৯. ক, ২০. খ, ২১. ক ২২. গ ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. গ, ৩১. ঘ, ৩২. গ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর