পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮০. ওয়াটারফল মডেলের আরেক নাম কী?
ক. জলপ্রপাত মডেল খ. সহজ মডেল
গ. স্বচ্ছ মডেল ঘ. ঝরনা মডেল
৮১. প্রোগ্রামিং প্রক্রিয়া ওয়াটারফল মডেলের প্রবাহ কেমন?
ক. বিপরীতমুখী খ. এক দিকে
গ. উভয় দিক ঘ. ওপর থেকে নিচে
৮২. একটি কম্পিউটার প্রোগ্রামকে কার্যকর করতে প্রয়োজন-
i. যথেষ্ট সময়
ii. নির্ভুল কোডিং
iii. পর্যাপ্ত শ্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৮৩. কোনটি শক্তিশালী প্রোগ্রামিং ভাষা?
ক. কোবল খ. সি
গ. বেসিক ঘ. ফোরট্রান
৮৪. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় কোন ভাষায়?
ক. মেশিন ভাষায় খ. অ্যাসেম্বলি
গ. এসকিউএল ঘ. সি
৮৫. লিনাক্স অপারেটিং সিস্টেম কার্নেল তৈরি কোন ভাষা দিয়ে?
ক. পাইথন খ. সি ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা ঘ. জাভা ভাষা
৮৬. কোড ব্লকসে কোথায় কোড লিখতে হয়?
ক. এডিটর ট্যাবে খ. ফাইল ট্যাবে
গ. ডক ফাইলে ঘ. এডিট ট্যাবে
৮৭. প্রোগ্রাম নির্বাহের সময় যার মান অপরিবর্তিত থাকে তাকে কী বলে?
ক. চলক খ. ধ্রুবক
গ. ফাংশন ঘ. স্ট্রাকচার
৮৮. ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরি লোকেশনের নাম বা ঠিকানাকে কী বলে?
ক. ধ্রুবক খ. চলক
গ. ফাংশন ঘ. স্ট্রাকচার
৮৯. ডেটার ধরনকে কী বলে?
ক. প্রোটো টাইপ খ. ডেটা টাইপ
গ. ডেটা ঘ. তথ্য
৯০. সি প্রোগ্রামিং ভাষায় সংরক্ষিত শব্দগুলোকে কী বলে?
ক. ভ্যারিয়েবল খ. ফাংশন
গ. কি-ওয়ার্ড ঘ. কনসটেন্ট
৯১. প্রোগ্রাম কার্যকর করার গুরুত্বপূর্ণ মডেল কোনটি?
ক. ওয়াটারফল মডেল খ. স্কাইফল মডেল
গ. রিভারফল মডেল ঘ. হিডেন মডেল
৯২. বাস্তব জীবনে কোনটি কার্যকর করা যথেষ্ট সময় ও শ্রমসাপেক্ষ?
ক. কম্পিউটার প্রোগ্রাম খ. অ্যালগরিদম
গ. প্রোগ্রাম ডিজাইন ঘ. প্রোগ্রামিং ফ্লোচার্ট
৯৩. যেসব অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাদের কী বলে?
ক. ইউনারি অপারেটর খ. বাইনারি অপারেটর
গ. ইনক্রিমেন্টাল অপারেটর ঘ. ডিক্রিমেন্টাল অপারেটর
উত্তর: ৮০. ক, ৮১. খ, ৮২. ঘ, ৮৩. খ, ৮৪. ঘ, ৮৫. খ, ৮৬. ক, ৮৭. খ, ৮৮. খ, ৮৯. খ, ৯০. গ, ৯১. ক, ৯২. ক, ৯৩. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর