চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ বৃদ্ধি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। জীবের প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়ার নাম কী?
ক) স্পোর খ) পরাগায়ন
গ) জনন ঘ) প্রজাতি
২। কোন প্রক্রিয়ায় কচুরিপানায় বংশবিস্তার ঘটে?
ক) ফসফেটের মাধ্যমে
খ) গ্যামেটের মাধ্যমে
গ) অফসেটের মাধ্যমে
ঘ) স্পোরের মাধ্যমে
৩। প্রজনন প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৪। অযৌন জনন কত ধরনের?
ক) ৫ ধরনের
খ) ৪ ধরনের
গ) ৩ ধরনের
ঘ) ২ ধরনের
৫। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে যে, কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) স্টোলন খ) রাইজোম
গ) বুলবিল ঘ) টিউবার
৬। নিচের কোনটি রাইজোম?
ক) রসুন খ) আদা
গ) লাউ ঘ) পেঁয়াজ
৭। পর-পরাগায়ন নিচের কোনটিতে দেখা যায়?
i. কুমড়া গাছে
ii. পেঁপে গাছে
iii. শিমুল গাছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৮। মিষ্টি আলুর প্রজনন ঘটে নিচের কোনটির মাধ্যমে?
ক) কাণ্ড খ) পাতা
গ) মূল ঘ) পরবীজ
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমনা ফুলের এমন একটি অংশ দেখল, যেটি দেখতে সবুজ রঙের। এটি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুঁড়ি অবস্থায় রোদ, বৃষ্টি ও পোকা-মাকড় এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে।
৯। ওপরের উদ্দীপকে ফুলের কোন অংশের কথা বলা হয়েছে?
ক) দলমণ্ডল খ) পুংকেশর
গ) গর্ভকেশর ঘ) বৃতি
১০। সম্পূর্ণ ফলে কয়টি অংশ থাকে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর: ১. গ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর