প্রবন্ধ : শিক্ষা ও মনুষ্যত্ব
(গত ৯ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫. ‘উভয়ই প্রয়োজন’- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক নিচের কোন প্রয়োজনের কথা ব্যক্ত করেছেন-
i. আনন্দ উপভোগ
ii. মনুষ্যত্বের আহ্বান
iii. অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সোলায়মান একজন হোটেল ব্যবসায়ী। তার শিক্ষাদীক্ষা না থাকলেও ব্যবসায় অনেক লাভ করেন। কীভাবে আরও অর্থের মালিক হওয়া যায় এ চিন্তায় তিনি মগ্ন থাকেন। তার কাছে টাকাই সব।
৩৬. সোলায়মানের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের যে সত্তাটি কাজ করেছে-
i. মানবসত্তা
ii. জীবসত্তা
iii. অর্থসত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জামিল মেধাবী ছাত্র। তার শিক্ষার খরচ দেওয়ার মতো অবস্থা তার বাবার নেই। সে শহরে এক বাসায় গৃহশিক্ষক হিসেবে থেকে পড়াশোনা করে। একদিকে পড়ালেখা, অন্যদিকে বাড়ির ছেলেদের পড়ানোতেই তার সময় চলে যায়। জামিল ভাবে তার যদি অন্নবস্ত্রের চিন্তা না থাকত তাহলে সে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে পারত।
৩৭. জামিল শিক্ষার মাধ্যমে কোনটি অর্জন করেছে?
ক. কবিতা লেখার হাত
খ. মূল্যবোধ
গ. অর্থচিন্তা
ঘ. ভবিষ্যৎ সম্ভাবনা
৩৮. জামিলের জীবনের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন-
i. অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি
ii. মূল্যবোধের চর্চা
iii. জীবসত্তার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অশিক্ষিত সুমন সারাক্ষণ জীবিকা অর্জনে ব্যস্ত থাকে। তার ১০ বছরের ছেলেটিকেও সে মাঠের কাজে নামিয়েছে। ছেলেকে কেউ পড়ালেখা করানোর কথা বললে সে বলে, অল্প বয়সে কাজ করলে জীবনে টাকা পাওয়া সহজ হবে।
৩৯। ওপরের উদ্দীপকের সুমন চরিত্রে মানবজীবনের কোন সত্তার সাদৃশ্য রয়েছে?
ক. জীবসত্তার খ. মানবসত্তার
গ. শিক্ষাসত্তার ঘ. প্রাণিসত্তার
৪০। ওপরের উদ্দীপকের সুমনের মানসিক অবস্থা পরিবর্তনের জন্য কোন জিনিসটি অধিক প্রযোজ্য?
ক. প্রচুর খাদ্যের
খ. প্রচুর বস্ত্রের
গ. শিক্ষার
ঘ. উত্তম মাধ্যমের
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আরিফ দশম শ্রেণির ছাত্র হিসেবে যথেষ্ট মেধাবী। কিন্তু সে খারাপ বন্ধুদের সঙ্গে ওঠাবসা করতে করতে এখন মাদক সেবনের নেশায় আসক্ত হয়েছে। মাঝে মাঝে বাসায় মা-বাবার টাকাও চুরি করে সে। গতকাল সে রাস্তায় ছিনতাই করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়ে।
৪১। আরিফের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়নি?
ক. জীবসত্তা
খ. মানবসত্তা
গ. অর্থসত্তা
ঘ. লোভ
৪২। আরিফের এ পথ থেকে উত্তরণের উপায় ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে যা পরামর্শ হতে পারে-
i. মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে
ii. নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে
iii. শিক্ষার আসল উদ্দেশ্য জীবনে প্রতিফলিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ৩৫. গ, ৩৬. গ, ৩৭. খ, ৩৮. ক, ৩৯.ক, ৪০. গ, ৪১. খ, ৪২. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর