দ্বিতীয় অধ্যায় : আমরা মানুষ
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১। ‘একই কাজ বারবার করার প্রবণতা’ নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য?
ক) শারীরিক সমস্যাগ্রস্ত খ) অটিস্টিক
গ) বুদ্ধিগত সমস্যাগ্রস্ত ঘ) শ্রবণ সমস্যাগ্রস্ত
উত্তর: খ) অটিস্টিক√
২। সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়ে উভয়ের মধ্যে কী তৈরি হয়?
ক) হতাশা খ) নিরাপত্তাবোধ
গ) অসহযোগিতার মনোভাব ঘ) একাকিত্ব
উত্তর: খ) নিরাপত্তাবোধ√
প্রশ্ন: নিচের বাক্যগুলো সত্য হলে তার পাশে ‘স’ ও মিথ্যা হলে তার পাশে ‘মি’ লেখ।
১. শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীরগতিতে কথা বলে।
২. বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
৩. মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়।
৪. সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে।
উত্তর: ১. শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীরগতিতে কথা বলে। (স)
২. বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। (স)
৩. মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। (মি)
৪. সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। (স)
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
কবীর