গল্প : আম-আঁটির ভেঁপু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯২ সালে (খ) ১৮৯৩ সালে
(গ) ১৮৯৪ সালে (ঘ) ১৯৮৫ সালে
২। বিভূতিভূষণ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) মুরারিপুর (খ) কাঁঠালতলা
(গ) তাম্বুলখানা (ঘ) বনগ্রাম
৩। অপু দুর্গার ডাক শুনে তার খেলনাগুলো লুকিয়ে ফেলল-
i. আতঙ্কে
ii. ভয়ে
iii. না দেখানোর জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
(ক) কলকাতার রিপন কলেজ থেকে
(খ) জগন্নাথ কলেজ থেকে
(গ) ঢাকা কলেজ থেকে
(ঘ) দেবপুর কলেজ থেকে
৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় শিক্ষকতা করেন?
(ক) স্কুলে (খ) কলেজে
(গ) বিশ্ববিদ্যালয়ে (ঘ) একাডেমিতে
৬। শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) হুমায়ুন আহমেদ
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) আবু ইসহাক
৭। ‘পথের পাঁচালী’ কোন ধরনের রচনা?
(ক) নাটক (খ) গল্প
(গ) উপন্যাস (ঘ) প্রবন্ধ
৮। দুর্গার হাতে কী ছিল?
(ক) আম (খ) তেঁতুল
(গ) নারিকেলের মালা (ঘ) টিনের বাটি
৯। দুর্গার হাতে নারিকেলের মালায় কী ছিল?
(ক) নারিকেল (খ) আম
(গ) জাম (ঘ) লিচু
আরো পড়ুন : আম-আটিঁর ভেঁপু গল্পের ১০টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১০। অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে কেন?
(ক) ভয়ে
(খ) ইচ্ছে করে
(গ) চুরির ভয়ে
(ঘ) বন্ধুদের না দেওয়ার জন্য
১১। দুর্গা কাঁঠাল তলায় দাঁড়িয়ে অপুকে ডাকছিল কেন?
(ক) মায়ের খোঁজ নিতে
(খ) তেল-নুন আনার জন্য
(গ) আম খাওয়ার জন্য
(ঘ) খেলা করার জন্য
১২। দুর্গার ডাক শুনে অপু কড়িগুলো লুকিয়ে ফেলল কেন?
(ক) না দেওয়ার জন্য
(খ) ভয়ে
(গ) হিংসা করে
(ঘ) মায়ের জন্য
১৩। দুর্গা অপুর কাছে মায়ের ঘাট থেকে আসার কথা জানতে চাইল কেন?
(ক) রান্নার জন্য
(খ) আম খাওয়ার জন্য
(গ) ভাত খাওয়ার জন্য
(ঘ) তেঁতুল খাওয়ার জন্য
১৪। ‘রোয়াক’ শব্দের অর্থ কী?
(ক) উঠান (খ) ঘর
(গ) মাঠ (ঘ) বারান্দা
১৫। অপু তেল ও নুন আনতে চাইল না কেন?
(ক) রাগ করে
(খ) ভয়ে
(গ) মায়ের কারণে
(ঘ) কথা না শোনার কারণে
১৬। তেলের ভাঁড় ছুঁলে মা মারবে কেন?
(ক) না জানানোর কারণে
(খ) কুসংস্কারের কারণে
(গ) অপচয়ের কারণে
(ঘ) কথা না শোনার কারণে
১৭। অপু ছোট টিনের বাক্সটি খুলল যে কারণে-
i. খেলার জন্য
ii. ভেঁপু বাঁশির জন্য
iii. মাটির পুতুলের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
১৮। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে মারা যান?
(ক) ১ জুন (খ) ১ জুলাই
(গ) ১ আগস্ট (ঘ) ১ সেপ্টেম্বর
উত্তর: ১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. খ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর