গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘অতিথির স্মৃতি’ গল্পটির লেখক কে?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৭৪ সালে
(খ) ১৮৭৫ সালে
(গ) ১৮৭৬ সালে
(ঘ) ১৮৭৭ সালে
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে
(খ) বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে
(গ) চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে
(ঘ) সাঁওতাল পরগনার দুমকা গ্রামে
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
(ক) অপরাজেয় কথাশিল্পী
(খ) রূপসী বাংলার কবি
(গ) সাহিত্য সম্রাট
(ঘ) কাব্য বিশারদ
৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?
(ক) পল্লীসমাজ, দেবদাস
(খ) শ্রীকান্ত, গৃহদাহ
(গ) দেনাপাওনা, পথের দাবি
(ঘ) সবগুলো
৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) সোরবন বিশ্ববিদ্যালয়
(ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
উত্তর: ১. গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর