গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বাবা-মার আদরের দুই ছেলে সুমন ও আবির এবার ক্লাস টু তে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়নাপাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে তারা দেখে ইঁদুর রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অঝোর ধারায় কান্না, কেউ তা থামাতেই পারছে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে।
১৪। ওপরের উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. পশুপাখির সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক
ii. পশুপাখির সঙ্গে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক
iii. ভালোবাসার সিক্ত পশুপাখির বিচ্ছেদ বেদনায় মানুষের কাতরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
১৫। ওপরের উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
(ক) বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
(খ) আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে
(গ) আমার অতিথি উপবাস করে আছে
(ঘ) আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি
উত্তর: ১৪. গ, ১৫. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর