বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া’। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক প্রমুখ। এই সিরিজের তৃতীয় সিক্যুয়েল নির্মিত হয়েছে। এর নাম ‘ভুল ভুলাইয়া ৩’।
আগামী ১ নভেম্বর ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ভারতীয় এই ছবিটি। বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র।
ঢাকার এই সিনেমা পরিবেশক প্রধান জাহিদ হাসান অভি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ বাংলাদেশে আমদানি করছেন তিনি।
২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত-অভিনীত ছবি ‘রাত জাগা ফুল’। এতে আরও অভিনয় করেছেন ঐশী, তানভীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
পরিবেশকের ভাষ্যে, ‘অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তনের পর ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে পণ্য। বাংলাদেশ-ভারত অন্যান্য পণ্য যেমন নিয়ম মেনে আমদানি-রপ্তানি হচ্ছে, সিনেমাও তেমন! ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।’
হাসান