হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি তিনি কাজ করেছেন নির্মাতা জ্যাক অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’ সিনোমায়। এটি একটি ফরাসি মিউজিক্যাল ক্রাইম-কমেডি ঘরনার সিনেমা। ২০১৮ সালে ফরাসি ঔপন্যাসিক বরিস রজিনের প্রকাশিত ‘ইকুথ্’ উপন্যাসের আলোকে এটি নির্মাণ করা হয়।
সর্বশেষ কান ফিল্ম ফেস্টিভালে সিনেমাটি প্রদর্শনের পর ইউরোপের কয়েকটি দেশে সীমিত পরিসরে মুক্তি পায় ছবিটি। দর্শকদের মাঝেও তুমুল সাড়া ফেলে। এখানে জেসি দেল মন্তের চরিত্রে অভিনয় করেছেন এই গায়িকা ও নায়িকা। তবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে সেলেনাকে অডিশন দিতে হয়েছিল।
সম্প্রতি গণমাধ্যমকে সেই স্মৃতি তুলে ধরেন সেলেনা গোমেজ। তিনি বলেন, ‘পরিচালক আমাকে বলেন, মাতালের মতো অভিনয় করো, তোমার জুতাগুলো যেদিকে চাও ছুড়ে মারো। আমি তেমনই করলাম। একবার এটা করার পর পরিচালক আমাকে আরও পাগল হতে বললেন। এরপর আমি চেয়ার-টেবিলের ওপরে ওঠা শুরু করলাম এবং সম্পূর্ণ মাতাল পাগল মহিলার মতো আচরণ করা শুরু করলাম। এটি সত্যিই একটি পাগলাটে অভিজ্ঞতা ছিল।’
এমিলিয়া পেরেজ সিনেমায় একজন মেক্সিকান ড্রাগ ডিলারের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্পেনিশ অভিনেত্রী কার্ল সোফিয়া গেসকন। সেলেনা গোমেজ অভিনয় করেছেন তার স্ত্রীর ভূমিকায়।
আগামী ১ নভেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডায় স্বল্প পরিসরে এবং ১৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।
হাসান