হলিউডের ‘ওয়ান্ডার ওমেন’খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাদত। জনপ্রিয় এই অভিনেত্রী রুপালি পর্দায় ‘ক্লিওপেট্রা’-এর চরিত্রে অভিনয় করা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন হলিউডে। এর আগেও এলিজাবেথ টেলর ১৯৬৩ সালে ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করে তীব্র সমালোচনায় পড়েছিলেন।
২০২০ সালে পরিচালক প্যাটি জেনকিনস অভিনেত্রী গ্যাল গ্যাদতকে নিয়ে ছবিটি নির্মাণের ঘোষণা দেওয়ার পরই একই ঘটনা ঘটেছে। দর্শকদের বক্তব্য হচ্ছে, যেহেতু ক্লিওপেট্রা একজন মিসরীয় রানি, তাই মিসরের কোনো অভিনেত্রীকে দিয়ে এই চরিত্রে অভিনয় করালে ভালো হতো। বিতর্কের কারণে আদৌ ছবিটিতে কাজ করা হয়নি গ্যাল গ্যাদতের।
তবে এই অভিনেত্রী পর্দায় ক্লিওপেট্রাকে সুন্দরভাবে উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে অন্যভাবে বিষয়টি খোলাসা করেছেন বিবিসি আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে।
তিনি বলেন, ‘আপনি যদি সবাইকে সত্যি কথা জানাতে চান তা হলে বলতে হবে ক্লিওপেট্রা একজন মেসিডোনিয়ান ছিলেন। ক্লিওপেট্রা কত আকর্ষণীয় ও বুদ্ধিমতী ছিলেন এগুলোই আমরা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। ছবিতে ক্লিওপেট্রাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হবে না এটা নিশ্চিত করে বলতে পারি। আমি কাজটি নিয়ে তাড়াহুড়া করছি না। আমি চাই ক্লিওপেট্রাকে যত্নসহকারে পর্দায় ফুটিয়ে তুলতে।’
তবে কবে নাগাদ ছবিটি নির্মাণকাজ শুরু হবে এ বিষয়ে কোনো তথ্য দেননি গ্যাল গ্যাদত।
উল্লেখ্য, বিতর্কের কারণে নির্মাতা প্যাটি জেনকিনসের পরিবর্তে কেরি স্কগল্যান্ডকে সিনেমাটি নির্মাণের দায়িত্ব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট।
হাসান