১৯৯৭ সালে মুক্তি পাওয়া হলিউডের বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমার ক্লাইমেক্স অংশটি এখনো কোটি কোটি দর্শকের মনে দাগ কেটে আছে। বিশেষ করে সেই দরজার দৃশ্যটি নিয়ে এখনো ভক্তদের আফসোসের শেষ নেই। এবার সেই দৃশ্যটি নিয়ে অবাক করা এক তথ্য দিলেন ‘রোজ’ চরিত্রে অভিনয় করা খ্যাতিমান অভিনেত্রী কেট উইন্সলেট।
অস্ট্রেলিয়ান টক শো ‘দ্য প্রজেক্ট’-এ অস্কারজয়ী এই অভিনেত্রী মন্তব্য করেন, টাইটানিকের আইকনিক দৃশ্যে দেখানো দরজাটি আসলে কোনো দরজাই ছিল না। এটি সেটের অন্য একটি ভাঙা অংশ ছিল। উপস্থাপক অভিনেত্রীকে আরও জিজ্ঞেস করেন, জাহাজ ডুবে যাওয়ার পর দরজার ওপরে লিওনার্দো ডিক্যাপ্রিওর থাকার মতো জায়গা ছিল কিনা? প্রশ্ন শুনেই কেট উইন্সলেট বলেন, ‘আমি জানতাম আমাকে এই প্রশ্নটি শুনতে হবে’।
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম তিনি আমাকে টাইটানিক নিয়ে প্রশ্ন করতে করতে দরজার দৃশ্য নিয়েও জিজ্ঞেস করবেন। কিন্তু, আমার উত্তরে অনেকেই অবাক হবেন, সেই দৃশ্যে দেখানো কাঠের টুকরোটি আসলে কোনো দরজাই ছিল না। এটি আসলে একটি ব্যানিস্টার, সিঁড়ি বা অন্য কিছুর ভাঙা অংশ ছিল। কে জানে ডিক্যাপ্রিও সেখানে (কাঠের টুকরো) থাকতে পারত কি না। সত্যি বলতে বিষয়টি কেউ খুঁজে বের করার চেষ্টা করেছে কি না তা জানি না’।
উল্লেখ্য, এর আগে টাইটানিক নির্মাতা ডেভিড ক্যামেরনও ভাসমান সেই ধ্বংসাবশেষের ওপর জ্যাক এবং রোজ একত্রে থাকতে পারবেন কিনা সেটা নির্ধারণের জন্য একটি বৈজ্ঞানিক গবেষণা করেছিলেন।
জাহ্নবী