পপতারকা ও অভিনেত্রী লেডি গাগা। এবার তিনি আসছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েনসডে’র দ্বিতীয় সিজনে। এই সিরিজে লেডি গাগার যোগদান দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। দুই বছর আগে নেটিফ্লিক্সে ‘ওয়েনসডে’ সিরিজটি মুক্তি পেয়েছিল। ভৌতিক কাহিনি দিয়ে সাজানো এই সিরিজ দর্শকদের পছন্দের তালিকায় ছিল।
আমেরিকান সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডে চলছে ‘ওয়েনসডে সিজন ২’-এর শুটিং। এই সিরিজটিতে গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে দেখা যাবে লেডি গাগাকে। তবে এই তারকার চরিত্র কেমন হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে ‘ওয়েনসডে’র একটি দৃশ্যে লেডি গাগার জনপ্রিয় গান ‘ব্লাডি ম্যারি’ ব্যবহার করা হয়েছিল। জেনা ওর্তেগার নাচের সঙ্গে একটি দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সে সুবাদেই সিরিজের নতুন সিজনে হয়তো লেডি গাগাকে যুক্ত করা হয়েছে। লেডি গাগাকে সর্বশেষ দেখা গেছে আলোচিত ‘জোকার ২’ সিনেমায়। এই সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি। দুর্বল চিত্রনাট্যের কারণে বক্স অফিসে ব্যর্থ হয়েছে।
অভিনয়ের পাশাপাশি এই পপতারকা বর্তমানে তার সপ্তম একক অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অ্যালবামটি প্রকাশিত হবে। সম্প্রতি ‘ডাই উইথ আ স্মাইল’গানের জন্য ব্রুনো মারসের সঙ্গে যৌথভবে গ্র্যামিতে দুটি বিভাগে মনোনয়নও পেয়েছেন এই তারকা গায়িকা।
হাসান