মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান গত ৪ জানুয়ারি সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে আবার প্রশ্ন উঠেছে হানিমুনে কোথায় যাবেন এই দম্পতি? তবে এবার জানা গেছে তাদের হানিমুনের খবর।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে হানিমুনের জন্য মালদ্বীপে গেছেন রোজা ও তাহসান। মনোরম এ দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি। পরে দেশে ফিরে যেতে পারেন যুক্তরাষ্ট্রে।
এদিকে বিয়ে করলেও ভক্তদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন তাহসান। সোমবার (৬ জানুয়ারি) অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশ হয়েছে ‘একা ঘর আমার’ শিরোনামে তাহসানের নতুন গান। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন তিনি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা।
গান প্রকাশের অনুষ্ঠানে বিয়ে ও নতুন স্ত্রী প্রসঙ্গে তাহসান বলেন, আমি বিয়ে করেছি, সেটা জানানোর দরকার ছিল, জানিয়েছি, এতটুকুই। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে, তার এ নিয়ে আর কিছুই বলার নেই।
তাহসান আরও বলেন, পারসোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে, যেগুলো ক্যামেরার সামনে বলা রুচিশীল না। আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি। যেটা আমাদের খুবই পারসোনাল ব্যাপার। এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো।
মেহেদী